ঠাকুরগাঁওয়ে সবজি চাষে ঝুঁকছেন কৃষকেরা : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ঠাকুরগাঁওয়ে সবজি চাষে ঝুঁকছেন কৃষকেরা : দৈনিক সৃষ্টি নিউজ
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাইরাল তাজু ভাই এবার টাইমস টুডের মফস্বল সাংবাদিক রাণীশংকৈলে ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক দ্বিতীয় স্ত্রীর বিচ্ছেদ ও ঋণের চাপে ইউপি সদস্যের আত্মহত্যার অভিযোগ কদমতলীতে জাল নোট তৈরির কারখানায় অভিযানে জাল নোটসহ গ্রেপ্তার ২ দৌলতপুরে ছেলের টর্চলাইটের আঘাতে বাবার মৃত‍্যু ফেসবুকে ৩০ জুলাই এসএসসি ফল প্রকাশের গুঞ্জনে বিভ্রান্ত না হওয়ার আহ্বান শিক্ষা বোর্ডের ভিসার ঝামেলা ছাড়াই ভ্রমণ এশিয়ার ৬ দেশ: জেনে নিন তালিকা দেশের ৯ ব্র্যান্ডের টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক নাগেশ্বরীতে প্রান্তিক কৃষকের মাঝে ভ্রাম্যমান সৌরসেচ ব্যবস্থা বিতরণ কাউনিয়ায় মসজিদ থেকে একের পর এক মোটরসাইকেল ও বাইসাইকেল চুরি

ঠাকুরগাঁওয়ে সবজি চাষে ঝুঁকছেন কৃষকেরা

সৃষ্টি ডেস্ক :
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২
ঠাকুরগাঁওয়ে সবজি চাষে ঝুঁকছেন কৃষকেরা

ঠাকুরগাঁও থেকে মোঃ মজিবর রহমান শেখ : ঠাকুরগাঁও জেলার  সদর উপজেলার রুহিয়ায় বিভিন্ন ধরনের সবজি চাষে আগ্রহ বাড়ছে চাষিদের। সবজির দাম বেশি থাকায় গত বছরের তুলনায় চলতি মৌসুমে দেড়গুণ বেশি জমিতে সবজি চাষ করছে কৃষকেরা।

সরেজমিনে ঘুরে দেখা গেছে, রুহিয়া থানার রাজাগাঁও, আখানগর, ঝলঝলি, মোলানখুড়ি, খড়িবাড়ি, বরদেশ্বরী, উত্তর বঠিনাসহ বিভিন্ন স্থানে সবজি চাষ হয়েছে। রাস্তার দুই পাশে অসংখ্য মাচায় সোভা পাচ্ছে লাউ, চিচিঙ্গা, করলাসহ বিভিন্ন ধরনের মৌসুমী সবজি। কৃষকরা দলবেঁধে ক্ষেতে সেচ, নিড়ানি ও ফল সংগ্রহের কাজে ব্যস্ত সময় কাটাচ্ছেন। মোলানখুড়ি গ্রামের কৃষক লুৎফর রহমান জানান, গত বছর ১২ শতক জমিতে করলা চাষ করে লাভবান হয়েছেন। এবার এক একর জমিতে করলা ও ৫০শতক জমিতে কপি চাষ করেন। এ বছরে বাজার দর ও আবহাওয়া ভালো থাকলে কয়েক লক্ষাধীক টাকার সবজি বিক্রি হবে বলে তার প্রত্যাশা।

সেনুয়া ইউনিয়নের কৃষক কমল কান্ত রায় বলেন, চলতি মৌসুমে আকাশে বৃষ্টির পানির অভাবে ধান রোপণ করা সম্ভব হয়নি। তাই পরিত্যক্ত জমিতে বিভিন্ন সবজি চাষাবাদ করেছি। সবজি চাষে স্বল্প সময়ে অধিক মুনাফা অর্জন করা সম্ভব। অপর দিকে ব্যবসায়ীরা জানান, দেশের চলমান পরিস্থিতি মাছ ও মাংসের দাম বৃদ্ধি পেয়েছে। তাই ইদানীং সাধারণ মানুষের সবজি ক্রয়ের প্রতি আগ্রহ বেড়েছে। রুহিয়ার বিভিন্ন গ্রাম থেকে চাহিদা মাফিক লাউ, করলা ও চিচিঙ্গাসহ বিভিন্ন সবজি ক্রয় করে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে পাঠানো হচ্ছে।

একই এলাকার আমিনুল ইসলাম জানান, সবজির দাম ভাল থাকায় চলতি মৌসুমের এক একর জমিতে করলা ও এক একর জমিতে চিচিঙ্গা চাষ করেছি। সবজি চাষে গোবর সার, খৈল, রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার করতে হয়। পরে সেই জমিতে শীত কালীন ফসল আলু চাষ করতে বেশি সার প্রয়োগ করতে হয় না। সবজি চাষে যে সার প্রয়োগ করে তার সাথে সামান্য কিছু সার দিয়ে আলু চাষ করা সম্ভব। তাই আলু চাষাবাদে আরো লাভবান হওয়া যায়।

ঠাকুরগাঁও সদর উপজেলা কৃষি অফিসার কৃষ্ণ রায় জানান, ঠাকুরগাঁও সদর উপজেলার মাঝে রাজাগাঁও, সেনুয়া ও ঢোলারহাট ইউনিয়ন মানুষ সবজি চাষে বরাবরই সেরা। সকল প্রকার ফসলের পাশাপাশি সবজি চাষীদেরকে উপজেলা কৃষি বিভাগের পক্ষ থেকে নিয়মিত পরামর্শ ও সহায়তা প্রদান করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!