জামালগঞ্জে এমপি প্রার্থী সেলিমের ডাকে শান্তি সমাবেশে জনতার ঢল
কেন্দ্রীয় আওয়ামী লীগের কর্মসূচীর অংশ হিসেবে সারাদেশ ব্যাপী শান্তি সমাবেশ ও প্রধানমন্ত্রীর উন্নয়ন অগ্রযাত্রা নিয়ে সমাবেশ ও মিছিল পালণ করছেন আওয়ামী লীগের নেতা কর্মীরা।
দলে দলে মিছিলে,মিছিলে মিলিত হয়ে তাদের প্রিয় এমপি প্রার্থী সেলিম আহমদকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকার মনোনয়ন প্রার্থী হিসেবে দেখার জন্য প্রাধানমন্ত্রী কাছে দাবী রেখে স্লোগানে স্লোগানে আওয়ামীলীগের শান্তি সমাবেশকে মুখরিত করে তুলছেন।
জনগনের হাতে প্রধানমন্ত্রীর উন্নয়নের চিত্র লিফলেট বিতরণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় রাখার আহ্বান জানিয়ে প্রচার প্রচারণায় ব্যাস্থ সময় পারি দিচ্ছেন।, সেলিম ও তার অনুসারীরা।
২৫শে জুলাই তাহিরপু শান্তি সমাবেশের পর ২৭শে জুলাই জামালগঞ্জ আওয়ামী ও অঙ্গসংগঠনের আয়োজনে শান্তি সমাবেশে সেলিম আহমদের ডাকে হাজার হাজার জনতা ও নেতাকর্মীরা অংশ গ্রহন করেন।
বৃহস্পতিবার সকাল থেকেই সাচনা বাজার উচ্চ বিদ্যালয়ের সামনে বিভিন্ন গ্রামের লোকজন কন্ড কন্ড মিছিলে নৌকা যুগে, গাড়ী যোগে এসে মিলিত হন। পরে বেলা ২ ঘটিকায় সেলিম আহমদের নেতৃত্বে মিছিলের মাধ্যমে সাচনা বাজার পয়েন্টে গিয়ে সমাবেশে মিলিত হন।
সমাবেশে সেলিম আহমদ বক্তব্যে তিনি বলেন বঙ্গবন্ধুর সুযোগ্য উত্তরসূরী বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে পূণরায় ক্ষমতায় আনতে হবে। শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে, দেশকে এগিয়ে নিতে হলে জননেত্রী শেখ হাসিনার বিকল্প নেই।
তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে পূনরায় জননেত্রী শেখ হাসিনাকে বিজয়ী করে বাংলাদেশের উন্নয়ন যাত্রাকে অব্যাহত রাখতে হবে। হাওর পাড়ের জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বই এক মাত্র দেশকে এগিয়ে নেয়া সম্ভব।
বিএনপি জামাত অশুভ শক্তির সন্ত্রাস নৈরাজ্য ও ষড়যন্ত্র মূলক অপরাজনীতির বিরুদ্ধে এবং স্মার্ট বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয়ে নিয়ে আজ সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় শান্তি সমাবেশ ও উন্নয়ন শোভাযাত্রা পালণ করা হচ্ছে।
জেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি ও সুনামগঞ্জ ১ আসনের নৌকার মনোনয়ন প্রত্যাশী সেলিম আহমদের নেতৃত্বে এ শান্তি সমাবেশ ও উন্নয়ন শোভাযাত্রায় মিছিলে মিছিলে অংশ গ্রহণ করেন নেতাকর্মী ও সমর্থকরা।
বৃহস্পতিবার দুপুরে জামালগঞ্জের সাচনা বাজারের প্রতিটি প্রাঙ্গন। নেতাকর্মীরাসহ হাজার হাজার নারী পুরুষ সেলিম আহমদের ডাকে শান্তি সমাবেশে এসে মিলিত হন।
উন্নয়ন শোভাযাত্রা শেষে জেলা জাতীয় এমপি প্রার্থী মো: সেলিম আহমদ শেখ হাসিনার উন্নয়নের চিত্র তুলে ধরেন সমাবেশে ।
বর্তমান সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের তিন তিনবারের সফল প্রধানমন্ত্রী । শেখ হাসিনার নেতৃত্বে সারাদেশে যেভাবে উন্নয়ন হচ্ছে তা কুচক্রী মহল মেনে নিতে পারছে না।
তাই জমাত-বিএনপির ষড়যন্ত্র রাজপথে থেকে মোকাবেলা করতে দলের সকল নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান।
সেলিম আহমেদ আরও বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে উন্নয়নের যে অগ্রযাত্রা শুরু হয়েছে, আগামীতে তা অব্যাহত রাখার স্বার্থে আগামী সংসদ নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বে সুনামগঞ্জ ১ আসনে সঠিক ব্যাক্তিকেই নৌকার মনোনয়ন দেওয়া হবে।
সাধারণ মানুষের কাছে তিনি উন্নয়নের চিত্র তুলে ধরার পাশাপাশি নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান সেলিম।
Leave a Reply