গরুর ঘাস কাটতে গিয়ে পুকুরে ডুবে নারীর মৃত্যু : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
গরুর ঘাস কাটতে গিয়ে পুকুরে ডুবে নারীর মৃত্যু : দৈনিক সৃষ্টি নিউজ
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
উন্নয়ন যিনি করবেন তাকেই স্বাগত জানাতে হবে রাজিবপুরে সার সংকট চরমে, দিশেহারা কৃষক গরুর ঘাস কাটতে গিয়ে পুকুরে ডুবে নারীর মৃত্যু মানিকগঞ্জের ইছামতীতে এক যুগ পর নৌকাবাইচ: দুই পাড়ে মানুষের ঢল অরাজকতা উসকে দেওয়ার পেছনে কি সেই ‘গুপ্তরা’ কাজ করছে, প্রশ্ন প্রধানমন্ত্রীর হাসি ও ভাবনার খোরাক: অদ্ভুত সব গবেষণার জন্য ঘোষিত হলো ইগ নোবেল পুরস্কার ২০২৭ সাল নিয়ে পূর্বাভাস দিলেন ‘চীনের নস্ত্রাদামুস’ খ্যাত জিয়াং শুয়েছিন পিকেএসএফে ৩ পদে নিয়োগ: বেতন ১ লাখ ৩০ হাজার টাকা পর্যন্ত টাঙ্গাইলের কালিহাতীতে লাকড়ি বোঝাই ঠেলাগাড়ি উল্টে চালকের মৃত্যু উল্লাপাড়ায় নৌকাবাইচ নিয়ে বিএনপি-জামায়াত দ্বন্দ্ব: ১৪৪ ধারা জারি

গরুর ঘাস কাটতে গিয়ে পুকুরে ডুবে নারীর মৃত্যু

বিরল (দিনাজপুর) থেকে সাদেকুল ইসলাম সুবেল
  • প্রকাশিত : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
পানিতে ডুবে মৃত্যু
পানিতে ডুবে মর্মান্তিক মৃত‍্যু। প্রতিকী ছবি

 

 

গরুর ঘাস কাটতে গিয়ে পুকুরে ডুবে নারীর মৃত্যু

 

দিনাজপুরের বিরলে গরুর জন্য ঘাস সংগ্রহ করতে গিয়ে পুকুরের পানিতে ডুবে মোছাঃ মনছুরা খাতুন (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) বিরল পৌরশহরের শাহাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মনছুরা খাতুন ওই গ্রামের মৃত মোখলেছুর রহমানের স্ত্রী।

 

পড়ুন>>গাজীপুরে কাভার্ডভ্যান ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে নিহত ২

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে গরুর জন্য ঘাস সংগ্রহ করতে গিয়ে মেসার্স মাহমুদা অটো রাইস মিলের পুকুরে পানিতে ডুবে যান মনছুরা খাতুন। পরে তিনি পানিতে ভেসে উঠলে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মনছুরা খাতুনকে মৃত ঘোষণা করেন।

তার মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!