ঢাকা ০১:০৪ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডোমারে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার মানবতার সেবায় অনন্য দৃষ্টান্ত: কাউনিয়ার ‘অটোওয়ালা’ মিজানুর রহমান কাউনিয়ায় এনজিও কর্মী হত্যার প্রধান আসামিসহ তিনজন লক্ষ্মীপুর থেকে গ্রেফতার কাতারের নিরাপত্তায় যোগ দিতে ঢাকা ছাড়লেন নৌবাহিনীর ২৪ সদস্য ভারত বাংলাদেশ-নেপালের চেয়ে খারাপ হতে পারে: মন্ত্রী ইরফান আনসারি চাঁদপুরে ৩৬ জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনা রমজানের আগেই রাজধানীর বাজারে ছোলার দামে বড় ঝাঁকুনি শর্টকাট পথে অর্থ উপার্জনে ভালো আইনজীবী হওয়া সম্ভব নয়: আইনমন্ত্রী ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা নিরসনে ট্রাম্পের সঙ্গে কাতারের আমিরের ফোনালাপ মরিশাসে কাচের বাক্স চাপায় প্রাণ গেল তিন বাংলাদেশির

কুড়িগ্রামে জামায়াতের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

কুড়িগ্রাম থেকে সাইয়েদ বাবু
  • আপডেট সময় : ০৪:৩৯:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ৭ জুলাই ২০২৩ ৩৮৬ বার পড়া হয়েছে

কুড়িগ্রামে জামায়াতের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুড়িগ্রামে জামায়াতের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

গত ২৮ জুন সুইডেনের রাজধানী স্টকহোমের কেন্দ্রীয় মসজিদের সামনে পবিত্র কোরআন মাজিদে অগ্নিসংযোগ এর ঘটনার প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে শান্তিপূর্ণ প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।

৭ জুলাই শুক্রবার বাদজুমআ জেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল মতিন ফারুকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি কেন্দ্রীয় জামে মসজিদ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকের সামনে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

বিক্ষোভ পরবর্তী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমীর ও কেন্দ্রীয় মজলিসে সূরার সদস্য মাওলানা আব্দুল মতিন ফারুকী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি ও কুড়িগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট ইয়াসিন আলী সরকার, কুড়িগ্রাম শহর জামায়াতের আমীর আব্দুর সবুর খান ও সদর উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মাওলানা সিরাজুল ইসলাম প্রমূখ।

উল্লেখ্য যে, বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলার শাখার প্রতিটি উপজেলা ও থানা সদরে ৭ জুলাই বাদজুমআ পবিত্র কোরআন অবমাননার প্রতিবাদে শান্তিপূর্ণ প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয় ।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

কুড়িগ্রামে জামায়াতের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

আপডেট সময় : ০৪:৩৯:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ৭ জুলাই ২০২৩