কারা অধিদপ্তরের নতুন মহাপরিদর্শক ও অতিরিক্ত মহাপরিদর্শকের নিয়োগ বাতিল
- আপডেট সময় : ১১:১১:২১ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার পড়া হয়েছে
কারা অধিদপ্তরের নতুন মহাপরিদর্শক ও অতিরিক্ত মহাপরিদর্শকের নিয়োগ বাতিল
কারা অধিদপ্তরের জন্য নিয়োগ পাওয়া নতুন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোস্তফা কামাল এবং অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল মো. সাইদুল ইসলামের নিয়োগের প্রজ্ঞাপন বাতিল করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় এই দুই সেনা কর্মকর্তাকে প্রেষণে নিয়োগ দিয়ে তাদের চাকরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করে প্রজ্ঞাপন জারি করেছিল। তবে নিয়োগের অল্প সময়ের মধ্যেই সেই প্রজ্ঞাপনটি মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে সরিয়ে নেওয়া হয়েছে।
সূত্র জানিয়েছে, সংশ্লিষ্ট দুই কর্মকর্তার নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপনটি আনুষ্ঠানিকভাবে বাতিল করা হয়েছে। এ বিষয়ে আরেকটি নতুন প্রজ্ঞাপন জারি করা হলেও তা এখন পর্যন্ত জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়নি। নিয়োগ বাতিলের সুনির্দিষ্ট কোনো কারণ এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।
পড়ুন>>সাম্প্রদায়িক বিভাজন নয়, ঐক্যবদ্ধ বাংলাদেশের প্রত্যয়ে নতুন ফোরামের যাত্রা শুরু
এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগ, পদোন্নতি ও প্রেষণ অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. আকনুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান। তিনি শুধু জানান যে, তিনি বর্তমানে হাসপাতালে রয়েছেন এবং এ বিষয়ে ওয়েবসাইটের তথ্য দেখতে পরামর্শ দিয়ে ফোন সংযোগ বিচ্ছিন্ন করেন।
উল্লেখ্য যে, এর আগে গত ১৯ আগস্ট তৎকালীন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেনকে সেনাবাহিনীতে ফিরিয়ে নেওয়া হয়। পরবর্তীতে পদোন্নতি পাওয়া মোস্তফা কামাল ও সাইদুল ইসলামকে নতুন দায়িত্ব দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছিল, যা এখন বাতিলের মুখে পড়ল। প্রতিবেদনে যোগ করা তথ্য: আকনুর রহমান বলেন, ‘আমি একটু হাসপাতালে আসছি।
























