কাউনিয়ায় সম্প্রীতির বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আন্তঃধর্মীয় সংলাপ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
কাউনিয়ায় সম্প্রীতির বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আন্তঃধর্মীয় সংলাপ : দৈনিক সৃষ্টি নিউজ
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
শিরোনাম :
মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি: ইসরায়েল-আমিরাত জোটের জন্য কেন এটি বড় ধাক্কা? কাউনিয়ায় সম্প্রীতির বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আন্তঃধর্মীয় সংলাপ প্রেক্ষাপট: ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো কয়েকজন দলে আছে: মুশফিক পানি কমলেও নাগেশ্বরীর বামনডাঙা ইউনিয়নে পানিবন্দি হাজারও মানুষ টেক্সাসে ইসলামবিদ্বেষী তৎপরতা বৃদ্ধি: আতঙ্কে স্থানীয় মুসলিমরা ফিফা সভাপতি ইস্যুতে এশিয়ান ফুটবলে বিভাজন: এএফসি ও কাতার ফুটবল অ্যাসোসিয়েশনের পাল্টাপাল্টি অবস্থান চলতি মাসের শেষদিকেই প্রবাসীদের জন্য চালু হচ্ছে বিশেষ ‘প্রবাসী কার্ড ইরান যুদ্ধে বিনিয়োগের জন্য দক্ষিণ কোরিয়াকে ট্রাম্পের চাপ কৃষিপণ্য আমদানি নির্ভরতা কমাতে হবে: কৃষিমন্ত্রী ইসরাইল রাষ্ট্র হিসেবে অস্তিত্ব হারানোর ঝুঁকিতে রয়েছে: রুশ সামরিক কর্মকর্তা

কাউনিয়ায় সম্প্রীতির বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আন্তঃধর্মীয় সংলাপ

কাউনিয়া (রংপুর) থেকে আব্দুল কুদ্দুছ বসুনিয়া
  • প্রকাশিত : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
কাউনিয়ায় সম্প্রীতির বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আন্তঃধর্মীয় সংলাপে বক্তব্য রাখছেন পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) কাউনিয়া উপজেলা কো-অডিনেটর সারওয়ার আলম মুকুল। ছবি: কাউনিয়া (রংপুর) প্রতিনিধি।

 

 

কাউনিয়ায় সম্প্রীতির বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আন্তঃধর্মীয় সংলাপ

 

রংপুরের কাউনিয়া উপজেলা অডিটরিয়ামে দি হাঙ্গার প্রজেক্টবাংলাদেশ এর সহযোগিতায় পিএফজি উপজেলা কমিটির উদ্যোগে আন্তঃধর্মীয় সংলাপ বুধবার অনুষ্ঠিত হয়।

পবিত্র কোরান থেকে তেলাওয়াত, পবিত্র গীতা হতে পাঠ, পবিত্র বাইবেল পাঠ এবং জাতীয় সংগীত এর মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার পাপিয়া সুলতানা।

পড়ুন>>টেক্সাসে ইসলামবিদ্বেষী তৎপরতা বৃদ্ধি: আতঙ্কে স্থানীয় মুসলিমরা

পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) কাউনিয়া উপজেলা কো-অডিনেটর সারওয়ার আলম মুকুল এর সঞ্চালনায় পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) উপজেলার অ্যাম্বাসেডর আলমগীর চৌধুরী লিটন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাউনিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ সিহাব উদ্দিন, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ তাহের আলী, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান, সমাজ সেবা কর্মকর্তা মোঃ আনছার উদ্দিন, মহিলা বিষয়ক কর্মকর্তা রেবেকা ইয়াসমীন।

বক্তব রাখেন এনসিপি উপজেলা সমন্বয়ক সাইদুর রহমান, উপজেলা জামাতের আমীর মাওলানা আঃ সালাম সরকার, ইমাম সমিতির সাবেক সম্পাদক মাওলানা আঃ কুদ্দুছ, পুরহিত পরেশ চক্রবর্তী, হিন্দুধর্মীয় নেতা বিজন কুমার গোস্বামী, খৃষ্ঠান ধর্মীয় নেত্রী মিনা রানী, ইমাম মাওলানা হাবিবুর রহমান, প্রাথমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক আশফিকা বুলবুল পেস্তা, মহিলা কলেজের সহকারী অধ্যাপক আঃ কুদ্দুছ, হরিজন সম্প্রদায়ের নেতা মাসুম বাসফোর, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর ফিল্ড কোঅর্ডিনেটর ফরিদা ইয়াসমিন প্রমূখ।

পড়ুন>>চলতি মাসের শেষদিকেই প্রবাসীদের জন্য চালু হচ্ছে বিশেষ ‘প্রবাসী কার্ড

স্বাগত বক্তব্য উপজেলার অ্যাম্বাসেডর আলমগীর চৌধুরী লিটন। টিএইচপি ও এমআইপিএস প্রকল্প সম্পর্কে উপস্থাপন করেন এরিয়া কো-অডিনেটর দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এসএম শফিকুর রহমান, সম্প্রীতির অভিযাত্রা বিষয়ক মূল প্রবন্ধ উপস্থাপন করেন পিএফজি উপজেলা কো-অডিনেটর সারওয়ার আলম মুকুল। উপস্থিত ছিলেন পিএফজি অ্যাম্বাসেডর, বিভিন্ন দলের রাজনৈতিক ব্যক্তিত্ব, মিডিয়া ব্যক্তিত্ব, ধর্মীয় ব্যক্তিত্ব, স্থানীয় জনপ্রতিনিধি ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, আমাদের অন্যতম লক্ষ্য দেশের প্রতিটি নাগরিকের জন্য সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা। ধর্মেও ভিত্তিতে মানুষে মানুষে ভেদাভেদ ভুলে একটি শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ার স্বপ্ন।

আরও পড়ুন>>ইসরাইল রাষ্ট্র হিসেবে অস্তিত্ব হারানোর ঝুঁকিতে রয়েছে: রুশ সামরিক কর্মকর্তা

বিশ্বের বুকে একটি উন্নত, সমৃদ্ধ ও মর্যাদাবান রাষ্ট্র হিসেবে আমাদের প্রিয় স্বদেশকে গড়ে তুলতে চাই। গড়তে চাই একটি মানবিক ও ন্যায়ভিত্তিক সমাজ যেখানে প্রতিটি মানুষ থাকবে নিরাপদ, প্রত্যেকের ধর্ম, সংস্কৃতি বা বিশ্বাস অক্ষুন্ন রেখে মর্যাদার সাথে শান্তিপূর্ণ জীবন যাপন নিশ্চিত হবে। আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠান থেকে সকল অংশগ্রহণকারী ও ধর্মীয় নেতৃবৃন্দ উগ্রবাদ-জঙ্গিবাদ মুক্ত সামাজিক সম্প্রীতির অসাম্প্রদায়িক কাউনিয়া গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। আলোচনা শেষে উপজেলার আন্তঃধর্মীয় সম্প্রীতি রক্ষার্থে সর্বসম্মতিক্রমে ১১ টি ঘোষণা সম্বলিত ঘোষণাপত্রে উপস্থিত অংশগ্রহণকারীগণ স্বাক্ষর করেন।

উল্লখ্য, ১৯৭৭ সালে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর যাত্রা শুরু হয়। দেশের ২৭টি জেলা এবং ৮০টি উপজেলায় দি প্রজেক্টের কার্যক্রম চলছে। এর মধ্যে রংপুরের কাউনিয়া একটি।

কাউনিয়া (রংপুর) থেকে আব্দুল কুদ্দুছ বসুনিয়া

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!