কাউনিয়ায় এনজিও কর্মী রতন হত্যা মামলার আসামীদের ফাঁসির দাবিতে থানার সামনে মানববন্ধন
- আপডেট সময় : ০৮:৪৪:৪৩ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬ ২ বার পড়া হয়েছে
কাউনিয়ায় এনজিও কর্মী রতন হত্যা মামলার আসামীদের ফাঁসির দাবিতে থানার সামনে মানববন্ধন
কাউনিয়ায় এনজিও কর্মী ফখরুল আলম রতন হত্যাকাণ্ডে জড়িত সব আসামির দৃষ্টান্তমূলক শাস্তি ও দ্রুত ফাঁসি কার্যকরের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন নিহতের স্বজন ও এলাকাবাসী।
শনিবার সকালে কাউনিয়া থানা কার্যালয়ের সামনে আয়োজিত এ কর্মসূচিতে নিহত রতনের পরিবারের সদস্য, আত্মীয়-স্বজনসহ বিভিন্ন শ্রেণি-পেশার শত শত মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন নিহত রতনের স্ত্রী শাম্মী আক্তার। তিনি বলেন আমার স্বামীকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, আমাদের সন্তানদের কে এতিম করা হয়েছে। আমি স্বামী হত্যার বিচার চাই। যারা আমার সংসার ধ্বংস করেছে, তাদের দ্রুত ফাঁসি দেওয়া হোক।
পড়ুন>>জামালগঞ্জে বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির দুই পক্ষে সংঘর্ষ, আহত ১২
এ সময় নিহতের মা কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার বুকের মানিককে যারা কেড়ে নিয়েছে, আমি তাদের ফাঁসি চাই। সরকার ও প্রশাসনের কাছে আমার একটাই দাবি, আমার ছেলের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক, যাতে আর কোনো মায়ের বুক খালি না হয়।
মানববন্ধনে আরও বক্তব্য রাখেন নিহত রতনের বড় ভাই ফিরোজ কবির মিলন, চরজিগারপাড় জামে মসজিদের সভাপতি ফজলুল হক, সাধারণ সম্পাদক হাসেম মণ্ডলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। বক্তারা হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে গ্রেপ্তার আসামিদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করার দাবি জানান।
গত ৫ নভেম্বর র্যাব ও পুলিশের যৌথ অভিযানে ফখরুল আলম রতন হত্যা মামলার প্রধান আসামিসহ তিনজনকে লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলা থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের কাউনিয়া থানায় হস্তান্তর করা হয়। গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে নিহতের স্বজন ও এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এরই পরিপ্রেক্ষিতে শনিবার সকালে তাঁরা থানার সামনে জড়ো হয়ে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন।
পড়ুন>>ট্রাম্প ও কাতারের আমিরের ফোনালাপ, তেহরানের ৭ দফা প্রস্তাব ওয়াশিংটনে
উল্লেখ যে গত ১৯ অক্টোবর বাড়ির কাছে আবদার আলীর চায়ের দোকানের সামনে ফখরুল আলম রতন পৌঁছিলে উল্লেখিত আসামিরা তাকে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বাদল কুমার মন্ডল জানান প্রধান আসামিসহ ৪ আসামিকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের জোর প্রচেষ্ঠা অব্যাহত রয়েছে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ























