কাউনিয়ায় স্থানীয় মৎস্যজীবী সংগঠনকে বিল ইজারা না দিয়ে বিধি অমান্য করে দুরের সংগঠনকে বিল ইজারা দেওয়ার চেষ্টার প্রতিবাদে মঙ্গলবার দুপুরে মৎস্যজীবীরা মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
উপজেলা পরিষদ চত্বরে মাছহাড়ী নেপতি ডাংগা ও হুকডাংগার পাড় মৎস্য জীবী সমিতি বিক্ষোভ মিছিল করে এক মানববন্ধন কর্মসূচি পালন করে।
এসময় বক্তব্য রাখেন মাছহাড়ী নেপতি ডাংগা ও হুকডাংগার পাড় মৎস্য জীবী সমিতির উপদেষ্টা বেলাল আহমেদ, সভাপতি মোহাম্মদ শাহজাহান আলী, সাধারণ সম্পাদক হেলাল মিয়া,সদস্য শাহীন আলম প্রমূখ।
সমিতির উপদেষ্টা বেলাল আহমেদ বলেন ফ্যাসিষ্ট আওয়ামী সরকারের সময়ের কিছু কর্মকর্তার যোগসাজশে নেপতি ডাংগা ও হুক ডাংগা বিল দুটি কাছের সমিতিকে ইজারা না দিয়ে দুরের সমিতি কে ইজারা দেওয়ার চেষ্টা চালাচ্ছে। আমরা বিলের নিকটবর্তী গরীব অসহায় প্রকৃত মৎস্য জীবী সমিতির সদস্যদেরকে নিয়ম মেনে বিল ইজারা দেওয়ার মিনতি জানাচ্ছি।
পরে মৎস্য জীবীরা উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানার হাতে একটি আবেদন পত্র দাখিল করে।
Leave a Reply