ঢাকা ০২:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

কাউনিয়ায় বিয়ের দাবীতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন

কাউনিয়া (রংপুর) আব্দুল কুদ্দুস বসুনীয়া
  • আপডেট সময় : ১০:৩৯:১৪ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬ ৯৫৫৬ বার পড়া হয়েছে

মোরেলগঞ্জে ছয়দিন অনশনের পর প্রেমিক প্রেমিকার বিয়ে

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কাউনিয়ায় বিয়ের দাবীতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন

রংপুরের কাউনিয়া উপজেলায় প্রেমের সম্পর্কের পর বিয়ের দাবিতে রোববার রাত থেকে প্রেমিক ছেলের  বাড়িতে অনশন কর্মসূচি পালন করছেন প্রেমিকা এক তরুণী। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

অনশনরত তরুণীর নাম সাদিয়া আক্তার মিম (২০) সে কাউনিয়া উপজেলার বরুয়াহাট মালিপাড়া  এলাকার মোঃ মোস্তফা মিয়ার কন্যা।  সাদিয়া আক্তারের অভিযোগ, একই এলাকার মোঃ মতিন মিয়ার পুত্র মনিরুল ইসলাম মিঠু (২৪) এর সঙ্গে দীর্ঘদিন ধরে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে  এবং তাকে বিয়ের আশ্বাস দেওয়া হয়েছিল।

তরুণীর দাবি, সম্পর্কের এক পর্যায়ে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাকে শারীরিক ও মানসিক সম্পর্কে  জড়িয়ে ফেলা হয়।

পড়ুন>> হতাশ হবেন না তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ চলমান রয়েছে -উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান 

কিন্তু এখন বিয়ের কথা বললে মনিরুল ইসলাম মিঠু ও তার পরিবার বিষয়টিতে অস্বীকৃতি জানায়। এতে চরম অনিশ্চয়তা ও মানসিক ভাবে ভেঙে পরা সহ সামাজিক সংকটে পড়েছে ওই তরুণী ।

এ অবস্থায় ন্যায়বিচার ও বিয়ের দাবিতে রবিবার  সন্ধায়  মনিরুল ইসলাম মিঠুর বাড়িতে গিয়ে অনশনে বসেন সাদিয়া আক্তার মিম। অনশন চলাকালে সে বলেন,আমি কোনো অন্যায় করিনি। আমাকে বিয়ের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। এখন সেই প্রতিশ্রুতি  ভঙ্গ করে আমাকে অনিশ্চয়তার মুখে ফেলে দেওয়া হয়েছে। আমি এখন শুধু ন্যায়বিচার চাই।

এদিকে অভিযুক্ত মনিরুল ইসলাম মিঠুর  ব্যবহৃত ফোনে একাধিকবার ফোন দিলেও তার ফোন বন্ধ পাওয়া যায়, আর এ বিষয়ে  তার পরিবারের  পক্ষ থেকে  কোন মন্তব্য  পাওয়া যায় নি। এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই তরুণী প্রেমিক ছেলের বাড়িতে অবস্থান করছে।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  ওসি  নজমুল হক বলেন, বিষয়টি সম্পর্কে থানা পুলিশকে কেউ অবগত করেনি।  লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনাটি নিয়ে এলাকায় নানা আলোচনা ও উদ্বেগ সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত সুষ্ঠু তদন্ত ও ন্যায়সঙ্গত সমাধানের দাবি জানিয়েছেন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

কাউনিয়ায় বিয়ের দাবীতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন

আপডেট সময় : ১০:৩৯:১৪ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬