দিল্লিতে নতুন হাইকমিশনার নিয়োগের প্রস্তাবে এখনো ভারতের সাড়া মেলেনি
- আপডেট সময় : ০২:৫৮:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ৬৩ বার পড়া হয়েছে
দিল্লিতে নতুন হাইকমিশনার নিয়োগের প্রস্তাবে এখনো ভারতের সাড়া মেলেনি
নয়াদিল্লিতে পরবর্তী হাইকমিশনার হিসেবে বর্তমান পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামকে নিয়োগের প্রস্তাব পাঠিয়েছে বাংলাদেশ। তবে এক মাসেরও বেশি সময় আগে পাঠানো এই প্রস্তাবে এখনো সম্মতি বা অনুমোদন দেয়নি ভারত। দুই দেশের মধ্যকার চলমান কূটনৈতিক শীতলতার কারণে বিষয়টি আটকে রয়েছে বলে ভারতীয় সংবাদমাধ্যম দ্য প্রিন্টের এক প্রতিবেদনে জানানো হয়েছে। ভারতের পক্ষ থেকে সম্মতিপত্র বা এগ্রিমো না পাওয়ায় আনুষ্ঠানিকভাবে তার নাম ঘোষণা করতে পারছে না ঢাকা।
কূটনৈতিক নিয়ম বা ভিয়েনা কনভেনশন অনুযায়ী, কোনো রাষ্ট্র অন্য দেশে তাদের কূটনৈতিক মিশনের প্রধান হিসেবে কাউকে নিয়োগ দিতে চাইলে সংশ্লিষ্ট স্বাগতিক দেশের পূর্বানুমোদন নেওয়া বাধ্যতামূলক। তবে কোনো দেশ যদি প্রস্তাবিত ব্যক্তিকে গ্রহণ না করে, তবে তার সুনির্দিষ্ট কারণ ব্যাখ্যা করার বাধ্যবাধকতা সেই দেশের নেই। বর্তমানে ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহ আগামী অক্টোবরের মাঝামাঝি সময়ে জেনেভায় জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি হিসেবে নতুন দায়িত্ব নিতে পারেন।
পড়ুন>>কাতারের ট্যাক্স অথরিটিতে কাজের সুযোগ: আবেদন করবেন যেভাবে
আসাদ আলম সিয়াম বাংলাদেশের বর্তমান পররাষ্ট্র সচিব এবং একজন জ্যেষ্ঠ পেশাদার কূটনীতিক। পররাষ্ট্র সচিবের দায়িত্ব নেওয়ার আগে তিনি যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। দুই দেশের কূটনৈতিক সম্পর্কের বর্তমান প্রেক্ষাপটেই তার নিয়োগ প্রস্তাব পর্যালোচনায় সময় নেওয়া হচ্ছে বলে মনে করা হচ্ছে। সম্প্রতি আগস্ট মাসে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের নয়াদিল্লি সফর শেষ মুহূর্তে স্থগিত হয়ে যায়।
এছাড়া সপ্তাহান্তে নয়াদিল্লিতে অনুষ্ঠিত ব্রিকস শীর্ষ সম্মেলনে বিমসটেক চেয়ার হিসেবে আমন্ত্রিত হলেও তিনি অংশ নেননি। ঢাকা থেকেও কোনো প্রতিনিধি পাঠানো হয়নি এবং বর্তমানে কর্মরত হাইকমিশনারও সেখানে উপস্থিত ছিলেন না।
পড়ুন>>বিজিবির ১০৬তম ব্যাচে সিপাহী পদে নিয়োগ
রাজনৈতিক টানাপোড়েন থাকলেও দুই দেশ কিছু কারিগরি যোগাযোগ বজায় রেখেছে। গত সপ্তাহে আন্তঃদেশীয় ট্রেন চলাচল নিয়ে ঢাকায় দুই দেশের রেল কর্মকর্তাদের মধ্যে বৈঠক হয়। এর আগে দ্বিপক্ষীয় সম্পর্কের গুরুত্ব তুলে ধরতে সাবেক কেন্দ্রীয় মন্ত্রী দীনেশ ত্রিবেদীকে ক্যাবিনেট পদমর্যাদায় ঢাকায় ভারতের হাইকমিশনার হিসেবে পাঠায় নয়াদিল্লি। তবে বিভিন্ন ইস্যুতে দুই দেশের শীর্ষ পর্যায়ের যোগাযোগে এখনো অস্বস্তি কাটেনি।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























