admin
১৯ জানুয়ারী ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হতাশ হবেন না তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ চলমান রয়েছে -উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান 

চীনের রাষ্ট্রদূত  এইচ ই মি: ইয়াও ওয়েন ও উপদেশ সৈয়দা রিজওয়ানা হাসান।

 

 

হতাশ হবেন না তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ চলমান রয়েছে -উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

 

 

পবিবেশ, বন, জলবায়ু, পানি সম্পদ ও তথ্য  উপদেষ্টা সৈয়দা  রিজওয়ানা হাসান বলেছেন  আপনারা হতাশ হবেন না তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ চলমান রয়েছে। তিস্তা মহাপরিকল্পনা একটি জটিল বিষয় চীনা সরকারের সাথে আমাদের আলোচনা চলছে। কোন ভাবেই এটা নিয়ে হতাশ হওয়া যাবেনা। আমরা একটা প্রক্রিয়া করে যাবো পরবর্তী সরকার এসে এটা যেন দ্রুত বাস্তবায়ন করার পথে সামনে আগাতে পারে।

 

 

আমরা ইতি পূর্বে আপনাদের পাঁচ জেলার মানুষের সাথে কথা বলে মতামত নিয়ে বিশেষজ্ঞদের মাধ্যমে প্রকল্পের বাস্তবতা যাচাই-বাছাই করে চীন সরকারের নিকট পাঠিয়েছি। সে দেশ তাদের বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে কথা বলে প্রকল্প টি বাস্তবায়ন করতে উদ্যোগ গ্রহন করবেন।

 

 

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে এক সাথে তিনটি কাজ করতে হবে একটি হচ্ছে নদী ভাঙন রোধ,বন্যা নিয়ন্ত্রণ ও সেচ ব্যবস্থা সচল রাখা। আঁকাবাকা নদীকে শাসন করে এ কাজ গুলো করতে হবে। তিনি সোমবার সকাল ১০টার দিকে কাউনিয়া উপজেলার তিস্তা রেলসেতু পয়েন্ট ও নিজপাড়া গাজীর হাট তিস্তা ১০ নম্বর ঘাট এলাকা পরিদর্শন কালে এ সব কথা বলেন।

পড়ুন>>নাগেশ্বরীতে Space to Lead Project–এর প্রকল্প অবহিতকরণ সভা

 

এ সময় তার সাথে সফর সঙ্গী ছিলেন চীনের রাষ্ট্রদূত  এইচ ই মি: ইয়াও ওয়েন। এসময় রাষ্ট্রদূত  বলেন এ পরিকল্পনা আমরা শুরু করতে চাই, এই সহযোগিতা প্রকল্পের মাধ্যমে আমাদের সাথে অন্তর্বতীকালীন সরকার কাজ করছে। এই পরিকল্পনা যাতে আপনাদের উন্নয়ননে টেকসই মূলকভাবে কাজ করে সে জন্য আমরা এর পরীক্ষামূলক ভাবে আমাদের প্রকৌশলীদের মাধ্যমে কাজ করছি। এই প্রকল্প চালিয়ে নিয়ে যেতে হলে আপনাদের সমর্থন অন্তর্বতী কালীন সরকারের সমর্থন এবং নির্বাচিত সরকারের সমর্থন প্রয়োজন।  আশা করি এ বিশাল কর্মযজ্ঞ আমরা অতি দ্রুতই চলতি বছরে শুরু করতে পারবো বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

 

পড়ুন>> ফেনীতে ১৯৯০ পিচ ইয়াবা ১টি মোটরসাইকেলসহ ১জন আটক

এছাড়াও এ সময় উপস্থিত ছিলেন  পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মো: এনায়েত উল্লাহ,রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক,উপদেষ্টার একান্ত সচিব আবু নঈম মোহাম্মদ মারুফ খান,পানি সম্পদ মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ মোবাশশেরুল ইসলাম,কাউনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া আক্তার।

 

 

এসময় বক্তব্য রাখেন তিস্তা বাঁচাও, নদী বাঁচাও  সংগ্রাম পরিষদের সভাপতি অধ্যক্ষ নজরুল ইসলাম হক্কানি,বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড.তুহিন ওয়াদুদ,  স্থানীয় বাসিন্দা মোঃ স্বাধীন মিয়া প্রমূখ।

 

 

উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও চীনা রাষ্ট্রদূত তিস্তা রেল সেতু পয়েন্টে নৌকায় করে নদী এলাকা পরিদর্শন করেন।

 

 

এছাড়াও উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সাধারণ ভোটার উদ্দেশ্য গণভোট বিষয়ে সচেতনতা মূলক বক্তব্য রাখেন ।

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামপালে ডেঙ্গুর চাপ বাড়ছে জনবল সংকটে চিকিৎসাসেবা ব্যিহত

বিরলের আবু বক্কর সিদ্দিক বিকেএসপিতে প্রশিক্ষণের জন্য উত্তীর্ণ

ময়মনসিংহে ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে দুই যাত্রী নিহত

সরাইলে মাছ শিকার প্রতিযোগিতায় দুই কাতলা ধরে ২ লাখ ৩০ হাজার টাকা জিতলেন হান্নান

বরিশালে সমকাল অফিসের ভেতরে সাবেক ব্যুরো প্রধানের রহস্যজনক মৃত্যু

সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া

নতুন মিউজিক ভিডিওতে নতুন রূপে হাজির মডেল দেবজ্যোতি

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা-মহানন্দার পানি বৃদ্ধি: পানিবন্দী আড়াই হাজার পরিবার

ভারতের সঙ্গে করা ১০১টি চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ

নওগাঁয় সংবাদ সম্মেলন: প্রতিপক্ষের ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন এক পরিবার

১০

জুলাই সনদের সব প্রতিশ্রুতি বাস্তবায়নে সংবিধান সংশোধনের পথে সরকার: চিফ হুইপ

১১

শুধুমাত্র রাষ্ট্রীয় ক্ষমতা অর্জনই লক্ষ্য নয়, আখিরাতের সফলতার জন্যও কাজ করতে হবে: এটিএম আজহার

১২

গুলশানে নিষিদ্ধ সংগঠনের মিছিল ও ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ২

১৩

জাপানের কাছে বড় হারে হকি জুনিয়র বিশ্বকাপের স্বপ্নভঙ্গ বাংলাদেশের

১৪

যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের দামে রেকর্ড, পাম্পের ডিসপ্লেতে জায়গা হচ্ছে না নতুন দামের

১৫

চাঁপাইনবাবগঞ্জে পদ্মার পানি বৃদ্ধি: আড়াই হাজার পরিবার পানিবন্দী, তলিয়েছে ৩৬২ হেক্টর ফসলি জমি

১৬

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ৩৫ পদে নিয়োগ: প্রভাষক ও সহকারী অধ্যাপকসহ আবেদনের সুযোগ

১৭

প্রবাসীদের পাসপোর্ট ও এনআইডি সেবা সহজ করতে ৪১ দেশে কার্যক্রম সম্প্রসারণ

১৮

ভারতের কাছে হেরে এশিয়া কাপ থেকে বিদায় বাংলাদেশের, ব্যাটিং ব্যর্থতায় আক্ষেপ

১৯

ব্যয় সংকোচনের চাপে নিম্নআয়ের মানুষ, আইএমএফের নীতি নিয়ে অক্সফামের উদ্বেগ

২০
error: Content is protected !!