admin
১২ সেপ্টেম্বর ২০২২, ৯:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

এমপি লিটন হত্যাকান্ডে মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছে র‍্যাব

এমপি লিটন হত্যাকান্ডে মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছে র‍্যাব

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) থেকে জয়ন্ত সাহা যতন : গাইবান্ধার সুন্দরগঞ্জে সাবেক এমপি মঞ্জুরুল ইসলাম লিটন হত্যা মামলায় মৃত্যুদন্ড প্রাপ্ত পলাতক আসামি চন্দন কুমার রায়কে  গ্রেফতার করেছে র‍্যাব। গত রোববার(১০সেপ্টেম্বর) রাতে সাতক্ষীরার ভোমরা এলাকা থেকে র‍্যাব তাকে গ্রেফতার করেছে ।

এমপি লিটন হত্যাকান্ডের প্রধান সমন্বয়কারী ছিলেন চন্দন কুমার রায়। হত্যাকান্ডের  পর থেকেই তিনি পলাতক ছিলেন। লিটন হত্যা মামলার রায়ে এই আসামিকে মৃত্যুদন্ডাদেশ প্রদান করেন আদালত। পলাতক থাকায় তার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশও জারি করা হয়েছিল।

২০১৬ সালের ৩১ ‍ডিসেম্বর সন্ধ্যায় সুন্দরগঞ্জ উপজেলার সর্বানন্দ ইউনিয়নের মধ্য সাহাবাজ গ্রামের মাস্টার পাড়ার নিজ বাড়িতে ঘাতকের গুলিতে নিহত হন মঞ্জুরুল ইসলাম লিটন।তিনি ওই সময় ২৯, গাইবান্ধা-১, সুন্দরগঞ্জ আসনের আওয়ামীলীগ দলীয় সংসদ সদস্য ছিলেন।

এ মামলায় গ্রেফতার ৭ আসামিকে গ্রেফতার করা হয় এবং চন্দন কুমার রায় পলাতক থাকায় গ্রেফতার করা সম্ভব হয়নি। গ্রেফতারকৃতদের মধ্যে একজন কারাগারে অসুস্থ হয়ে মারা যায়।  রায় ঘোষণার সময় ছয়জন আদালতে উপস্থিত ছিলেন। আসামি চন্দন কুমারের অনুপস্থিতিতেই ২০১৯ সালের ২৮ নভেম্বর চাঞ্চল্যকর এ হত্যা মামলার রায় ঘোষণা করেন বিজ্ঞ আদালত।গাইবান্ধা জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক দিলীপ কুমার ভৌমিক এ রায় ঘোষণা করেন ।

দীর্ঘদিন পলাতক থাকার পর অবশেষে সীমান্ত জেলা সাতক্ষীরার ভোমরা এলাকায় র‍্যাবের হাতে ধরা পড়েন এই মৃত্যুদন্ডাদেশ প্রাপ্ত আসামি।এবিষয়ে সুন্দরগঞ্জ থানার ওসি সরকার ইফতেখারুল মোকাদ্দেম র‍্যাবের বরাত দিয়ে জানান, র‍্যাবের হাতে চন্দন গ্রেফতার হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন মিউজিক ভিডিওতে নতুন রূপে হাজির মডেল দেবজ্যোতি

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা-মহানন্দার পানি বৃদ্ধি: পানিবন্দী আড়াই হাজার পরিবার

ভারতের সঙ্গে করা ১০১টি চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ

নওগাঁয় সংবাদ সম্মেলন: প্রতিপক্ষের ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন এক পরিবার

জুলাই সনদের সব প্রতিশ্রুতি বাস্তবায়নে সংবিধান সংশোধনের পথে সরকার: চিফ হুইপ

শুধুমাত্র রাষ্ট্রীয় ক্ষমতা অর্জনই লক্ষ্য নয়, আখিরাতের সফলতার জন্যও কাজ করতে হবে: এটিএম আজহার

গুলশানে নিষিদ্ধ সংগঠনের মিছিল ও ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ২

জাপানের কাছে বড় হারে হকি জুনিয়র বিশ্বকাপের স্বপ্নভঙ্গ বাংলাদেশের

যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের দামে রেকর্ড, পাম্পের ডিসপ্লেতে জায়গা হচ্ছে না নতুন দামের

চাঁপাইনবাবগঞ্জে পদ্মার পানি বৃদ্ধি: আড়াই হাজার পরিবার পানিবন্দী, তলিয়েছে ৩৬২ হেক্টর ফসলি জমি

১০

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ৩৫ পদে নিয়োগ: প্রভাষক ও সহকারী অধ্যাপকসহ আবেদনের সুযোগ

১১

প্রবাসীদের পাসপোর্ট ও এনআইডি সেবা সহজ করতে ৪১ দেশে কার্যক্রম সম্প্রসারণ

১২

ভারতের কাছে হেরে এশিয়া কাপ থেকে বিদায় বাংলাদেশের, ব্যাটিং ব্যর্থতায় আক্ষেপ

১৩

ব্যয় সংকোচনের চাপে নিম্নআয়ের মানুষ, আইএমএফের নীতি নিয়ে অক্সফামের উদ্বেগ

১৪

নতুন দায়িত্ব পেলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন ও স্থানীয় সরকারমন্ত্রী ড. মঈন খান

১৫

ত্রয়োদশ জাতীয় সংসদের ৫০টি স্থায়ী কমিটি গঠন সম্পন্ন

১৬

গৌরনদীতে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষরোপণ: প্রতিটি গাছের অভিভাবক এখন শিক্ষার্থীরা

১৭

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি ১০৮ ডলার ছাড়াল

১৮

ফিলিস্তিনিদের ওপর চলমান মানবিক বিপর্যয় ও বিশ্ব সম্প্রদায়ের নীরবতা

১৯

প্রান্তিক ব্যবসায়ীদের জন্য নতুন ভ্যাট কাঠামো: ইউনিয়ন পর্যায়ে ৫০০ টাকা করের পরিকল্পনা এনবিআরের

২০
error: Content is protected !!