ঢাকা ০৮:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জলবায়ুর হুমকিতে আশাশুনি: ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে কিশোর শক্তি সিডিএ স্কুলের ইংরেজি মাধ্যম বন্ধের প্রতিবাদে অভিভাবকদের স্মারকলিপি সাফ চ্যাম্পিয়নশিপে ভারতের কাছে ৩-২ গোলে হারল পাকিস্তান পদত্যাগের পথে মার্কো রুবিওসহ ট্রাম্প প্রশাসনের পাঁচ শীর্ষ কর্মকর্তা মহা-হিসাব নিরীক্ষক কার্যালয়ে ৩৪৭ পদে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নতুন ট্রাফিক ও সম্পত্তি আইন পাস করল কাতারের শুরা কাউন্সিল শিল্পাঞ্চল ও কেপিআই নিরাপত্তায় আনসার সদস্যদের সর্বোচ্চ প্রস্তুতি: মহাপরিচালক সুন্দরবনে দুই বাহিনীর গোলাগুলির ঘটনায় পাঁচ জেলে অপহৃত এআই যেন বেকারত্ব না বাড়ায়, সতর্ক থাকার আহ্বান রাষ্ট্রপতির মোংলা বন্দর হবে দেশের নতুন অর্থনৈতিক হাব: প্রধানমন্ত্রী

সহিংসতা ঠেকাতে মণিপুরে কার্ফিউ ও ৫ দিনের ইন্টারনেট বন্ধ ঘোষণা

সৃষ্টি আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ১০:১৮:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪ ১৬৬ বার পড়া হয়েছে

সহিংসতা ঠেকাতে মণিপুরে কার্ফিউ ও ৫ দিনের ইন্টারনেট বন্ধ ঘোষণা

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সহিংসতা ঠেকাতে মণিপুরে কার্ফিউ ও ৫ দিনের ইন্টারনেট বন্ধ ঘোষণা

অশান্তি ঠেকাতে মণিপুরের ৩ জেলায় কার্ফিউ (Curfew) জারি করল প্রশাসন। সহিংসতা বৃদ্ধির কারণে ইম্ফল পূর্ব, ইম্ফল পশ্চিম এবং থৌবল জেলায় কার্ফিউ জারি করেছে প্রশাসন।

সম্প্রতি ড্রোন, রকেট হামলা ও বিক্ষোভের জেরে মণিপুরে (Manipur) অশান্তি বেড়েই চলেছে। তাই এবার অশান্তি ঠেকাতে মণিপুরের ৩ জেলায় কার্ফিউ (Curfew) জারি করল প্রশাসন। সহিংসতা বৃদ্ধির কারণে ইম্ফল পূর্ব, ইম্ফল পশ্চিম এবং থৌবল জেলায় কার্ফিউ জারি করা হয়েছে।

যদিও এর আগে ইম্ফল পূর্ব ও পশ্চিমের জেলাশাসক ভোর ৫টা থেকে বেলা ১০টা পর্যন্ত সংশ্লিষ্ট জেলাগুলিতে কার্ফিউ শিথিল করার কথা ঘোষণা করেছিলেন।

কিন্তু জেলাগুলিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শিথিলকরণের আদেশ বাতিল করা হয়েছে। একটি নতুন বিবৃতিতে উভয় জেলায় পুনরায় কার্ফিউ জারির কথা জানিয়েছেন দুই জেলার জেলাশাসক। থৌবল জেলাতেও জারি করা হয়েছে কার্ফিউ।

মঙ্গলবার বেলা ১১টা থেকে কার্ফিউ শুরু হয়েছে। তবে মিডিয়া, বিদ্যুৎ, আদালত এবং স্বাস্থ্য সহ জরুরি পরিষেবাগুলিকে কার্ফিউ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

অন্যদিকে এই পরিস্থিতিতে সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়ানো রুখতে আগামী ৫ দিনের জন্য সম্পূর্ণ মণিপুরে ইন্টারনেট (Internet banned) পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার অর্থাৎ ১০ সেপ্টেম্বর দুপুর ৩টে থেকে ১৫ সেপ্টেম্বর দুপুর ৩টে পর্যন্ত গোটা রাজ্যে বন্ধ থাকবে ইন্টারনেট পরিষেবা।

উল্লেখ্য, মণিপুরে নতুন করে অশান্তির জেরে অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১২ জনেরও বেশি। কখনও ড্রোন হামলা, কখনও ক্ষেপণাস্ত্র হামলার মতো ঘটনা সামনে এসেছে।

সোমবার হাজার হাজার শিক্ষার্থী মণিপুর সচিবালয় এবং রাজভবনের সামনে বিক্ষোভ দেখায়। সাম্প্রতিক ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে তাঁরা। পাশাপাশি রাজ্যের আঞ্চলিক ও প্রশাসনিক অখণ্ডতা রক্ষার আহ্বানও জানানো হয়েছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সহিংসতা ঠেকাতে মণিপুরে কার্ফিউ ও ৫ দিনের ইন্টারনেট বন্ধ ঘোষণা

আপডেট সময় : ১০:১৮:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪