সলঙ্গার হাটিকুমরুলে যমুনা ব্যাংকের নতুন এজেন্ট শাখা উদ্বোধন : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
সলঙ্গার হাটিকুমরুলে যমুনা ব্যাংকের নতুন এজেন্ট শাখা উদ্বোধন : দৈনিক সৃষ্টি নিউজ
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউনিয়ার বন্যা দুর্গত পরিবারের মাঝে চাল বিতরণ নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা নিরসনে লাল কার্ড প্রদর্শন ও কুইজ প্রতিযোগিতা পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর বসতি স্থাপনকারীদের হামলার তীব্র নিন্দা কাতারের ময়মনসিংহের ত্রিশালে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু চলতি বছরেই নতুন পে-স্কেল ঘোষণা ও বাস্তবায়নের আশ্বাস অর্থমন্ত্রীর নতুন গানে শ্রোতাদের মাঝে দিঠি আনোয়ার, পেলেন সার্টিফিকেশন বোর্ডের দায়িত্ব জলবায়ু পরিবর্তন দ্বারা সংঘটিত সংকট ও অদৃশ্য পরিণতি মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে উচ্ছ্বসিত ট্রাম্প, বললেন ‘ওয়াও ব্র্যাক ইউনিভার্সিটিতে অ্যাডউইজ ২.০-এর ফাইনাল অনুষ্ঠিত আল-কায়েদা নিয়ে জাতিসংঘের রিপোর্ট অনুমাননির্ভর: স্বরাষ্ট্রমন্ত্রী

সলঙ্গার হাটিকুমরুলে যমুনা ব্যাংকের নতুন এজেন্ট শাখা উদ্বোধন

সিরাজগঞ্জ জেলা  থেকে মো. লুৎফর রহমান লিটন
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৩
সলঙ্গার হাটিকুমরুলে যমুনা ব্যাংকের নতুন এজেন্ট শাখা উদ্বোধন

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুলে যমুনা এজেন্ট ব্যাংকের নতুন শাখা উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় হাটিকুমরুলের ভুঁইয়া মঞ্জিলে এ এজেন্ট শাখা উদ্বোধন করা হয়।

সিরাজগঞ্জ যমুনা ব্যাংক লি: শাখার ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মান্নানের সভাপতিত্বে শাখাটি উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন,যমুনা ব্যাংক (এজেন্ট ব্যাংক প্রধান) হেড অফিসার এ বি এম সাদী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হাটিকুমরুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেদায়েতুল আলম রেজা, সলঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম,হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) এস,এ,এম বদরুল কবীর।

শুভেচ্ছা বক্তব্য রাখেন,যমুনা এজেন্ট ব্যাংকিং হাটিকুমরুল শাখার এজেন্ট ইঞ্জি: এস,এম,রেজাউল করিম (রেজা)। এ সময় এলাকার গণ্যমাণ্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি পরিচালনা করেন, সলঙ্গা আদর্শ কেজি স্কুলের প্রতিষ্ঠাতা নজরুল ইসলাম।

নতুন শাখা উদ্ধোধন অনুষ্ঠানে যমুনা ব্যাংককে দেশের নির্ভরযোগ্য ও শক্তিশালী ব্যাংক হিসেবে উল্লেখসহ এজেন্ট শাখার সাফল্য কামনা করে বক্তারা বলেন, যমুনা ব্যাংক মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিচ্ছে। যা ব্যাংকিং খাতের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত।

যমুনা এজেন্ট ব্যাংক দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের জন্য প্রযুক্তিসমৃদ্ধ আর্থিক সেবার দ্বার উন্মুক্ত করেছে। হাটিকুমরুল বাজার শাখা সততার নীতি, আন্তরিকতা, নিষ্ঠা ও প্রযুক্তিসমৃদ্ধ সেবা দেয়ার মাধ্যমে জনগণের জীবনমান উন্নয়নে কাজ করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!