সরিষাবাড়ীর কৃতি সন্তান অ্যাডভোকেট হুমায়ুন করিম সিদ্দিক পুনরায় অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল নিযুক্ত : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
সরিষাবাড়ীর কৃতি সন্তান অ্যাডভোকেট হুমায়ুন করিম সিদ্দিক পুনরায় অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল নিযুক্ত : দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বিশ্বনাথে প্রবাসী ওয়েলফেয়ার এসোসিয়েশন’র পক্ষ থেকে নগদ অর্থ বিতরণ দৌলতপুরের তারাগুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ে ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরণ সুন্দরগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির অভিষেক ও পরিচিত অনুষ্ঠান  ইউএনওর অবহেলায় ফেরত গেল টিসিবির চাল; খাদ্যগুদামে আটকা বানভাসীদের চাল নাগেশ্বরীতে ৩২টি পৌরসভায় পানি সরবরাহ ও মানববর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা ভূরুঙ্গামারীতে ৬ ফুট লম্বা বার্মিজ অজগর উদ্ধার ভূরুঙ্গামারীতে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নবগঠিত কমিটির পরিচিতি সভা প্রজ্ঞাপন জারি হলে জুলাই মাস থেকে প্রাপ্য অতিরিক্ত অর্থ একসঙ্গেই বকেয়া হিসেবেই পাবেন সরকারি চাকুরীজীবিরা বিরলে সাবেক স্বামীর পেট্রোল হামলায় দুই সন্তানের জননীর মর্মান্তিক মৃত্যু: ঘাতক আটক ভূরুঙ্গামারীতে পুলিশের পৃথক পৃথক অভিযানে গাঁজা, গাঁজা গাছ উদ্ধার ও গাঁজা চাষি গ্রেপ্তার

সরিষাবাড়ীর কৃতি সন্তান অ্যাডভোকেট হুমায়ুন করিম সিদ্দিক পুনরায় অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল নিযুক্ত

সরিষাবাড়ি ( জামালপুর ) থেকে সাইদ মাহমুদ
  • প্রকাশিত : শনিবার, ১ আগস্ট, ২০২৬
সরিষাবাড়ীর কৃতি সন্তান অ্যাডভোকেট হুমায়ুন করিম সিদ্দিক পুনরায় অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল নিযুক্ত
সরিষাবাড়ীর কৃতি সন্তান অ্যাডভোকেট হুমায়ুন করিম সিদ্দিক।

 

 

 

 

সরিষাবাড়ীর কৃতি সন্তান অ্যাডভোকেট হুমায়ুন করিম সিদ্দিক পুনরায় অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল নিযুক্ত

বাংলাদেশ সরকারের অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল হিসেবে পুনরায় নিয়োগ পেয়েছেন জামালপুরের সরিষাবাড়ী কৃতি সন্তান অ্যাডভোকেট মো: হুমায়ুন করিম সিদ্দিক।

​গত বৃহস্পতিবার (৩০ জুলাই) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে পূর্বে দেওয়া সব নিয়োগ বাতিল করে নতুন করে ১৮০ জন অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল নিয়োগ প্রদান করা হয়। মন্ত্রণালয়ের প্রকাশিত উক্ত তালিকায় অ্যাডভোকেট মো: হুমায়ুন করিম সিদ্দিকের নাম রয়েছে। এর আগে তিনি প্রথম ২৯ সেপ্টেম্বর ২০২৪ তারিখে এ দায়িত্ব প্রাপ্ত হয়েছিলেন।

 

 

 

পড়ুন>> পটিয়ায় কলা চুরির প্রতিবাদে মুন্সি সমিতির নেতাকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ১

অ্যাডভোকেট মো: হুমায়ুন করিম সিদ্দিক জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার পিংনা ইউনিয়নের বাসুরিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা মোঃ আব্দুল খালেক সরকার এবং মাতা বানু বেগম। দুই ভাই ও দুই বোনের মধ্যে তিনি পরিবারে তৃতীয়।

​তিনি স্থানীয় বাসুরিয়া শামসুন নাহার উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং গোপালপুরের হেমনগর ডিগ্রি কলেজ থেকে সফলতার সাথে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন। এরপর তিনি রাজধানীর ঐতিহ্যবাহী গ্রিন ইউনিভার্সিটিতে আইন বিভাগে ভর্তি হন এবং অত্যন্ত সুনামের সাথে ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি গ্রিন ইউনিভার্সিটির চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন।

 

পড়ুন>>ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী ক্যাম্পেইনে মাদক কারবারির হামলায় আহত ১

শিক্ষাজীবনেই তিনি সক্রিয়ভাবে ছাত্র রাজনীতিতে জড়িয়ে পড়েন। পরবর্তীতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর দক্ষিণ শাখার আইন বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। রাজনৈতিক পথচলায় তিনি দলের শীর্ষ নেতৃত্বের আস্থাভাজন হয়ে ওঠেন।

​আইন বিষয়ে পড়াশোনা শেষ করে তিনি প্রথমে ঢাকা জজ কোর্টে তাঁর আইনি পেশা শুরু করেন। পরবর্তীতে তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে প্র্যাকটিস শুরু করেন। আইন অঙ্গনে দীর্ঘদিনের দক্ষতা ও পেশাগত অভিজ্ঞতার স্বীকৃতি হিসেবে তাঁকে রাষ্ট্রীয় এই গুরুত্বপূর্ণ পদে পুনরায় পদায়ন করা হলো।

​তাঁর এই অর্জনে জামালপুরের সরিষাবাড়ীসহ স্থানীয় সর্বস্তরের মানুষ ও সহকর্মীরা শুভকামনা ও অভিনন্দন জানিয়েছেন। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন যে, নতুন মেয়াদেও তিনি অত্যন্ত দক্ষতা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে রাষ্ট্রের পক্ষে গুরুত্বপূর্ণ আইনগত দায়িত্ব পালন করবেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!