জামালপুরের সরিষাবাড়ীতে সামাজিক সচেতনতায় নারী সমাবেশ অনুষ্ঠিত।
সরিষাবাড়ীতে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে তৃণমূল নারীদের সম্পৃক্ততা ও সন্ত্রাস-জঙ্গিবাদ প্রতিরোধসহ সামাজিক সচেতনতার লক্ষ্যে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের মৎস্য ও প্রাণীবিষয়ক সম্পাদক প্রকৌশলী মাহবুবুর রহমান হেলালের পক্ষে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন-প্রকৌশলী মাহবুবুর রহমান হেলালের সহধর্মিনী, বঙ্গবন্ধু পার্লামেন্টে দুইবারের নির্বাচিত সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক প্রয়াত আলহাজ্ব আব্দুল মালেকের পুত্রবধূ এবং গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের প্রয়াত এমপি মনজুরুল ইসলাম লিটনের বোন ফাহমিদা বুলবুল কাকলী।
কামরাবাদ ইউনিয়ন যুবলীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদিকা ফরিদা ইয়াসমিন বিউটির সভাপতিত্বে নারী সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন-পৌর আওয়ামীলীগের সহ সভাপতি মঞ্জুরুল ইসলাম বিদ্যুৎ, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক প্রভাষক মামুনুর রশিদ, উপজেলা ছাত্রলীগের উপ দপ্তর সম্পাদক ইয়াসিন আলম শিপন, প্রধান শিক্ষক নজরুল ইসলাম, কামরাবাদ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মিজানুর রহমান মির্জাল প্রমুখ।
মতবিনিময় শেষে অতিথিরা বতর্মান সরকারের বিভিন্ন উন্নয়নের লিফলেট বিতরণ করেন।
Leave a Reply