সরিষাবাড়ীতে জমি নিয়ে দু-পক্ষে রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ১৫ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
সরিষাবাড়ীতে জমি নিয়ে দু-পক্ষে রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ১৫ : দৈনিক সৃষ্টি নিউজ
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা ও প্রেসিডেন্ট নির্বাচনের তফসিল নিয়ে রিট খারিজ তাড়াশে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে কুইজ প্রতিযোগীতা ও সমাপনী অনুষ্ঠান কাউনিয়ায় জাতীয় মৎস্য পক্ষ সমাপনী অনুষ্ঠান সানন্দবাড়ীতে পুলিশের অভিযানে ৭ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার পদত্যাগ করছেন পিএসসি চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম সিরিয়ার আবু আল-জুহুর সামরিক বিমানবন্দরে বিমান হামলা, সন্দেহের তালিকায় ইসরায়েল বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষা নেওয়ার পরিকল্পনা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের, চলছে তথ্য সংগ্রহ ১৮ আগস্ট ২০২৬; সারাদেশে বৃষ্টির পূর্বাভাস: বাড়তে পারে দিনের তাপমাত্রা ১৮ আগস্ট ২০২৬; আজকের রাশিফল: কেমন কাটবে আপনার আজকের দিনটি আজ বুধবার ১৮ আগষ্ট ২০২৬: আজকের নামাজের সময়সুচী

সরিষাবাড়ীতে জমি নিয়ে দু-পক্ষে রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ১৫

সরিষাবাড়ি (জামালপুর) থেকে সাইদ মাহমুদ
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫
সরিষাবাড়ীতে জমি নিয়ে দু-পক্ষে রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ১৫

 

সরিষাবাড়ীতে জমি নিয়ে দু-পক্ষে রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ১৫

সরিষাবাড়ীতে জমি নিয়ে দু-পক্ষে রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ১৫।
জামালপুরের সরিষাবাড়ীতে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে দু-পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার সাতপোয়া ইউনিয়নে চুনিয়াপটল (দক্ষিণপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে।

পড়ুন>>রাণীশংকৈলে নিজে গিয়ে ইট ভাটা বন্ধ করলেন ইউএনও 

আহতরা হলেন- বাবলু মিয়া (৫৫), আব্দুর রশিদ (৪৫), আব্দুল জলিল (৬৫), ফজর আলী (৪০), সুলতান মাহমুদ (৪৫), রূপচাঁন (৩৫), রুবেল মিয়া(২২), পিপাসা বেগম (২৬), ছাহেরা বেগম (৫০), স্বপ্না খাতুন (২৩), টুকন মিয়া(৩২), আফজাল হোসেন (৫০), আয়নাল হক (৬০), জহুরুল ইসলাম (২৪) কে সরিষাবাড়ী স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয়  ও পুলিশ সুত্রে জানা যায়, উপজেলার সাতপোয়া ইউনিয়নের চুনিয়াপটল গ্রামের নিমাই মন্ডলের ছেলে আমজাদ হোসেন ও একই গ্রামের কদ্দুস মন্ডলের ছেলে আব্দুল জলিল মন্ডলের সাথে ওয়ারিশকৃত ৬ একর জমি নিয়ে বিরোধ চলে আসছিল। দীর্ঘ দিনের এই বিরোধকে কেন্দ্র করে বৃহস্পতিবার দুপুরে বিরোধপূর্ণ জমিতে আব্দুল জলিল চাষাবাদের প্রস্তুতি নিলে প্রতিপক্ষ আমজাদ হোসেন বাধা দেয়।

এসময় দু-পক্ষের মধ্যে উত্তেজনা বেড়ে যায়। একপর্যায়ে জলিলের সমর্থকের লোক জন ও আমজাদ হোসেনের সমর্থকের মধ্যে দাওয়া পাল্টা সংঘর্ষ বেধে যায়। এ সময় লাঠিশোটার আঘাতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়। আহতদের মধ্যে বাবলু মিয়া (৫৫), আব্দুর রশিদ(৪৫) কে উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে প্রেরন করেন।

পড়ুন>> নিয়ামতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এর বাসা লক্ষ্য করে গুলি

আহত আব্দুল জলিল বলেন, ‘বাব-দাদার ওয়ারিশকৃত সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছিল। জমিতে হাল দিতে গেলে আমজাদের লোকজন লাঠিসোটা দিয়ে পিটিয়ে আমার পরিবারের লোকজনদের আহত করেছে।

এ ঘটনায় আমজাদ হোসেন বলেন, ‘দীর্ঘদিন ধরে তারা ঐ জমি তারা ভোগদখল করে আসছি। বৃহস্পতিবার জোর করে আব্দুল জলিল দখল করতে গেলে সংবাদ পেয়ে তাকে বাধা দেই।

এ বিষয়ে সরিষাবাড়ি থানার উপ-পরিদর্শক বদরুল হাসান জানান, সংঘর্ষে সংবাদ পেয়ে ঘটনাস্থলে গেলে কোন পক্ষকে পাওয়া যাইনি। তবে দু-পক্ষের মধ্যে মারামারি ঘটনা ঘটেছে শুনেছি। কেউ আভিযোগ দেয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!