সরিষাবাড়ী পৌর সভার রাস্তার খানা-খন্দে জলাবদ্ধতায় জনদূভোর্গ চরমে : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
সরিষাবাড়ী পৌর সভার রাস্তার খানা-খন্দে জলাবদ্ধতায় জনদূভোর্গ চরমে : দৈনিক সৃষ্টি নিউজ
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
১৮ আগস্ট ২০২৬; সারাদেশে বৃষ্টির পূর্বাভাস: বাড়তে পারে দিনের তাপমাত্রা ১৮ আগস্ট ২০২৬; আজকের রাশিফল: কেমন কাটবে আপনার আজকের দিনটি আজ বুধবার ১৮ আগষ্ট ২০২৬: আজকের নামাজের সময়সুচী দুই স্ত্রীর হাতাহাতি ও উত্তেজনার জেরে জ্ঞান হারালেন মিশরের কোচ হোসাম হাসান শুভ সকাল; আজ বুধবার ১৮ আগষ্ট ২০২৬: আজকের পূর্ণাঙ্গ পঞ্জিকা দুদকের নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেলেন বিচারপতি এ কে এম আসাদুজ্জামান কাউনিয়ার বন্যা দুর্গত পরিবারের মাঝে চাল বিতরণ নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা নিরসনে লাল কার্ড প্রদর্শন ও কুইজ প্রতিযোগিতা পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর বসতি স্থাপনকারীদের হামলার তীব্র নিন্দা কাতারের ময়মনসিংহের ত্রিশালে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

সরিষাবাড়ী পৌর সভার রাস্তার খানা-খন্দে জলাবদ্ধতায় জনদূভোর্গ চরমে

সরিষাবাড়ি (জামালপুর) সাইয়‍্যেদ মাহমুদ
  • প্রকাশিত : শনিবার, ৭ অক্টোবর, ২০২৩
সরিষাবাড়ী পৌর সভার রাস্তার খানা-খন্দে জলাবদ্ধতায় জনদূভোর্গ চরমে

জামালপুরের সরিষাবাড়ী পৌর সভার রাস্তার খানা-খন্দে জলাবদ্ধতায় জনদূভোর্গ চরমে।

সরিষাবাড়ী পৌরসভার বিভিন্ন রাস্তার খানা-খন্দে শুক্রবার (৬ অক্টোবর) পর্যন্ত কয়েক দিনের টানা বৃষ্টিপাতে রাস্তায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। ফলে জনদূভোর্গ চরমে পৌছেছে পৌর নাগরিক ও পথচারীদের অভিযোগ।

সরেজমিনে ও পৌর নাগরিক এবং পথচারী সুত্রে জানা গেছে, সরিষাবাড়ী পৌর শহরের বিভিন্ন গুরুত্বপুর্ন পাকা রাস্তায় খানা-খন্দের সৃষ্টি হয়েছে। ফলে অল্প বৃষ্টিতেই ওই থানা-খন্দে পানি জমে ফলে দুর্ঘনার আশংকা নিয়ে পথ চলতে হয়। আবার অনেক সময় দূর্ঘটনার শিকার হন অনেকেই।

 শুক্রবার (৬ অক্টোবর) পর্যন্ত কয়েক দিনে টানা বর্ষনে শিক্ষা- প্রতিষ্ঠানে,বাজার-কিংবা সরকারী অফিসে বা কর্মস্থল থেকে বাসায় আসা যাওয়া দুর্বিসহ হয়ে ওঠেছে। খানা-খন্দে বৃষ্টির পানির জমে রাস্তাতেই সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা।

লক্ষ্য করা গেছে, সরিষাবাড়ী পোষ্ট অফিস হয়ে পুর্ব পার্শ্বে রাস্তায় জলাবদ্ধতা,পোষ্ট অফিস মোড় হতে মাহমুদা সালাম মহিলা কলেজ মোড় ও মোড় হতে উত্তর দিকে বাজারে প্রবেশের রাস্তায় পানি ও খানা খন্দে জলাবদ্ধতা।

বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল হালিম সরকার সড়কের পিচ উঠে গিয়ে গর্তের সৃষ্টি হয়েছে।ফলে সড়কটি এখন চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। এ রাস্তা দিয়ে চলাচলকারী লোকজন ও যানবাহন চালকেরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

পোষ্ট অফিসের মোড় এ পথ দিয়েই সরিষাবাড়ী সাব-রেজিষ্ট্র অফিস, মাহমুদা সালাম মহিলা কলেজ,রিয়াজ উদ্দিন তালুকদার উচ্চ বিদ্যালয়,সালেমা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয় ও আরামনগর আলিয়া মাদ্রাসা সহ বিভিন্ন সরকারী-বে-সরকারী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও জনসাধারন যাতায়াত করে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতায় পৌর সভার এআরএ জুট মিল গেটের পূর্বপার্শ্বে রেল ওয়ে ষ্টেশন ও তাডিয়াপাড়া গ্রামে বসবাসকারীদের চলাচলে দুর্ভোগ।

সরিষাবাড়ী থানা রোড় থেকে রেলী ব্রীজপাড় পর্যন্ত সিংহভাগ খানা-খন্দ ও জলাবদ্ধতা,আরামনগর উচ্চ বিদ্যালয়ের পার্শ্বে খানাখন্দ ও জলাবদ্ধতা, আলহাজ্ব বিদ্যা নিকেতন গেটের পুর্ব পার্শ্বে রাস্তায় গর্ত ও জলাবদ্ধতা সহ ড্রেনেজ দিয়ে পানি নিষ্কাশন সচল না হওয়ায় ও পানি জমে ডাসবিনের আর্বজনা দীর্ঘ সময় পরিস্কার না করায় ওইসব আর্বজনা পানিতে ভাসছে।

এ সব রাস্তায় সম্প্রতি কাজ করা হলেও সংশ্লিষ্ট ঠিকাদার প্রতিষ্ঠান ও পৌর কর্তপক্ষের উদাসীনতায় নি¤œমানের কাজ করায় কার্পেটিং, ইট ও খোয়া সরে গিয়ে ছোট বড় অনেক খানা-খন্দের সৃষ্টি হয়েছে। রাস্তার অনেকাংশে পায়ে হেটে যাওয়াও দুসাধ্য হয়ে পড়েছে।

রাস্তার খাদে পানি জমে ভরাট হওয়ায় গর্তের স্থান বুঝে ওঠতে না পারায় খানা-খন্দে পড়ে অটোরিকশা, অটো ভ্যান সহ ছোটখাটো যানবাহন উল্টে প্রায়ই দূর্ঘটনা অব্যাহত রয়েছে।

এছাড়া বৃষ্টির পানি জমে থাকায় রাস্তার পার্শ্ব দিয়েও কাদার সৃষ্টি হওয়ায় সাধারণ মানুষ পায়ে হেটে চলাচলও কষ্টের হয়ে উঠেছে পৌর সভার নাগরিক ও উপজেলার বিভিন্ন স্থান থেকে আসা জনসাধারনের।

জানতে চাইলে সরিষাবাড়ী পৌর সভার মেয়র মনির উদ্দিন বলেন,কিছু রাস্তায় সমস্যার সৃষ্টি হয়েছে সে সব রাস্তায় দুর্ভোগ প্রতিরোধে জরুরীভাবে পদক্ষেপ নেওয়া হবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!