শেরপুরে হত্যা মামলার রায়ে ৩ জনের ফাঁসি ও ১ জনের যাবজ্জীবন : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
শেরপুরে হত্যা মামলার রায়ে ৩ জনের ফাঁসি ও ১ জনের যাবজ্জীবন : দৈনিক সৃষ্টি নিউজ
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউনিয়ার বন্যা দুর্গত পরিবারের মাঝে চাল বিতরণ নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা নিরসনে লাল কার্ড প্রদর্শন ও কুইজ প্রতিযোগিতা পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর বসতি স্থাপনকারীদের হামলার তীব্র নিন্দা কাতারের ময়মনসিংহের ত্রিশালে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু চলতি বছরেই নতুন পে-স্কেল ঘোষণা ও বাস্তবায়নের আশ্বাস অর্থমন্ত্রীর নতুন গানে শ্রোতাদের মাঝে দিঠি আনোয়ার, পেলেন সার্টিফিকেশন বোর্ডের দায়িত্ব জলবায়ু পরিবর্তন দ্বারা সংঘটিত সংকট ও অদৃশ্য পরিণতি মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে উচ্ছ্বসিত ট্রাম্প, বললেন ‘ওয়াও ব্র্যাক ইউনিভার্সিটিতে অ্যাডউইজ ২.০-এর ফাইনাল অনুষ্ঠিত আল-কায়েদা নিয়ে জাতিসংঘের রিপোর্ট অনুমাননির্ভর: স্বরাষ্ট্রমন্ত্রী

শেরপুরে হত্যা মামলার রায়ে ৩ জনের ফাঁসি ও ১ জনের যাবজ্জীবন

শেরপুর থেকে মিজানুর রহমান
  • প্রকাশিত : বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩
শেরপুরে নারী হত্যা মামলার রায়ে ৩ জনের ফাঁসি ও ১ জনের যাবজ্জীবন

শেরপুরে নারী হত্যা মামলার রায়ে ৩ জনের ফাঁসি ও ১ জনের যাবজ্জীবন প্রদান করা হয়েছে।

চাঞ্চল্যকর বৃদ্ধা ফরিদা বেগম হত্যা মামলার রায়ে ৩ জনকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদন্ডাদেশ এবং ১জনকে যাবজ্জীবন দন্ডাদেশ দিয়েছে আদালত।

১৩ সেপ্টেম্বর বুধবার দুপরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ তৌফিক আজিজ এ রায় ঘোষণা প্রদান করেন।

দন্ডাদেশ প্রাপ্তরা হলেন,শেরপুর সদর উপজেলার পাঞ্জরভাঙা গ্রামের জোগেন বিশ্বাসের ছেলে লিটন বিশ্বাস, শেরপুর পৌর শহরের গৌরিপুর মহল্লার মেফাজ্জল হোসেনের ছেলে জাহাঙ্গীর আলম ওরফে ঠোট কাঁটা জাহাঙ্গীর এবং গৌরিপুর মহল্লার রফিক মিয়ার ছেলে শামীম মিয়া।

এছাড়া যাবজ্জীবন প্রাপ্ত আসামী হলেন, গৌরিপুর মহল্লার আব্দুস সালামের ছেলে মো. আলাউদ্দিন। ফাঁসির দন্ডাদেশ প্রাপ্ত প্রত্যেককে ৫০ হাজার হাজার টাকা করে জরিমানা আদায় এবং যাবজ্জীবন প্রাপ্ত আসামীকে ৫ হাজার টাকা এবং অনাদায়ে আরো ৩ মাসের কারাদন্ডাদেশ দেন আদালত।

আদালতের পিপি অ্যাডভোকেট চন্দন কুমার পাল মামলার নথির সংক্ষিপ্ত বিবরণ দিয়ে জানান, আসামীরা ২০১৯ সালের ২১ আগষ্ট রাতে চুরির উদ্দেশে শেরপুর শহরের গৌরিপুর মহল্লার ফরিদা বেগমের ঘরে প্রবেশ করে।

এসময় ফরিদা বেগম এক আসামীকে চিনে ফেললে ধরা পরার আশংকায় আসামীরা ওই বৃদ্ধাকে গলাকেটে জবাই করে হত্যা করে ঘরের মালামাল নিয়ে পালিয়ে যায়। পরে বৃদ্ধার ছেলে শফিউল এহসান শামীম বাদী হয়ে শেরপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

পুলিশের কাছে প্রায় এক বছর মামলাটি ক্লু-লেছ থাকার পর পিবিআই মামলার তদন্তের দায়িত্ব পেয়ে প্রথমে ২ নং আসামী জাহাঙ্গীরকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করে। পরে তার দেয়া তথ্যমতে ১ নং আসামী লিটন বিশ্বাসকে গ্রেপ্তার করে। পরে সে ঘটনার পুরো বিবরণ দিয়ে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে আসামিরা।

পরবর্তিতে পিবিআই এর পরিদর্শক হারুন অর রশিদ ৪ জন আসামীকে অভিযুক্ত করে আদালতে চার্জসিট প্রদান করে। আদালত ১৬ জন স্বাক্ষীর সাক্ষ্য গ্রহন শেষে বুধবার দুপরে এ রায় দেন।

এদিকে সাজা ঘোষণার পর আদালত চত্ত্বরে আসামীদের স্বজনদের কান্নাকাটি ও আহাজারি করতে দেখ যায়। অপরদিকে মামলার বাদী শামীম আদালতের রায়ে সন্তোষ প্রকাশ করেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!