রাণীশংকৈলে মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপের যাত্রা শুরু : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
রাণীশংকৈলে মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপের যাত্রা শুরু : দৈনিক সৃষ্টি নিউজ
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
শিরোনাম :
রাণীশংকৈলে মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপের যাত্রা শুরু ফোনের কভারে তেজপাতা, কেন নতুন ট্রেন্ড? মাঠের ঘাসে ছত্রাকের সংক্রমণ: লা লিগায় ওসাসুনা ও সেল্টা ভিগোর ম্যাচ স্থগিত সেপ্টেম্বরে ভারত সফরে আসছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান কুয়ালালামপুরে ইমিগ্রেশনের বিশেষ অভিযানে বাংলাদেশিসহ আটক ৭৭০ অভিবাসী সৌদি আরবের জিজান শোধনাগারে হুতি বিদ্রোহীদের ড্রোন হামলা রাজশাহীর চারঘাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের দুজনের প্রাণহানি একযোগে পুলিশের ৫৬ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো ৪৯ পুলিশ পরিদর্শককে ডালাস-ফোর্ট ওর্থ বিমানবন্দরে মুসলিম যাত্রীদের জন্য বিশেষ অজু স্টেশন

রাণীশংকৈলে মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপের যাত্রা শুরু

ঠাকুরগাঁও থেকে হুমায়ুন কবির
  • প্রকাশিত : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
রাণীশংকৈলে মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপের যাত্রা শুরু

 

 

 

রাণীশংকৈলে মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপের যাত্রা শুরু

 

মাদক নয়, খেলাধুলার মাঠেই ফিরুক তারুণ্য,এই প্রত্যয়কে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে শুরু হয়েছে ‘মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’।

তরুণ প্রজন্মকে মাঠমুখী করা, সামাজিক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য জোরদার এবং স্থানীয় পর্যায়ে ফুটবলের চর্চাকে আরও বিস্তৃত করার লক্ষ্যে উপজেলা যুব ঐক্যের আয়োজনে শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে রাণীশংকৈল ডিগ্রি কলেজ মাঠে জমকালো আয়োজনের মধ্য দিয়ে টুর্নামেন্টটির উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে বিকেল থেকেই মাঠে জড়ো হতে থাকেন খেলাপ্রেমী মানুষ।

পড়ুন>>মাঠের ঘাসে ছত্রাকের সংক্রমণ: লা লিগায় ওসাসুনা ও সেল্টা ভিগোর ম্যাচ স্থগিত

তরুণদের উচ্ছ্বাস, দর্শকদের করতালি আর ফুটবলের প্রাণবন্ত আবহে উৎসবমুখর হয়ে ওঠে পুরো মাঠ। যেন একটি বার্তাই স্পষ্ট হয়ে উঠল,তারুণ্যের শক্তি ধ্বংসের পথে নয়, সৃষ্টিশীলতার পথে; মাদকের অন্ধকারে নয়, খেলার মাঠের আলোয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. পয়গাম আলী।

টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক চৌধুরী মো. মহিবুল্লাহ আবু নুর। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন রাণীশংকৈল উপজেলা বিএনপির সভাপতি মো. আতাউর রহমান, ঠাকুরগাঁও সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন তুহিন এবং রাণীশংকৈল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আল্লামা আল ওয়াদুদ বিন নূর আলিফ।

পড়ুন>>মাঠের ঘাসে ছত্রাকের সংক্রমণ: লা লিগায় ওসাসুনা ও সেল্টা ভিগোর ম্যাচ স্থগিত

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাণীশংকৈল পৌর বিএনপির সভাপতি মো. শাহাজান আলী, সাধারণ সম্পাদক মো. মহসিন আলী, পৌর যুবদলের সভাপতি ওমর ফারুক, সাধারণ সম্পাদক মমিন, সাংগঠনিক সম্পাদক মুক্তারুল ইসলাম মুক্তারসহ উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান, মাহমুদুল নবী পান্না বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক এম আর বকুল মজুমদার এবং উপজেলা যুবদলের সভাপতি শামিম হোসেন সুমন। টুর্নামেন্টের সার্বিক সহযোগিতায় রয়েছে রাণীশংকৈল উপজেলা ও পৌর যুবদল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাণীশংকৈল যুব ঐক্যের সভাপতি ও উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. আকতারুল ইসলাম আকতার।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!