রাণীশংকৈলে পুকুরে ডুবে ছাত্রদল নেতার মর্মান্তিক মৃত্যু!  : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
রাণীশংকৈলে পুকুরে ডুবে ছাত্রদল নেতার মর্মান্তিক মৃত্যু!  : দৈনিক সৃষ্টি নিউজ
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
অ্যাস্টন ভিলার মাঠে বুকায়ো সাকার গোলে কষ্টার্জিত জয় পেল আর্সেনাল কিরগিজস্তানে এসসিও শীর্ষ সম্মেলন: মার্কিন প্রভাব মোকাবিলায় একমঞ্চে চীন, রাশিয়া ও ভারত নেপালের বন্যা কোনো সাধারণ ঘটনা নয়, এটি জলবায়ু পরিবর্তনের ফল: বালেন শাহ কক্সবাজারের সুগন্ধা সৈকতে সড়ক নির্মাণ: আদালতের নিষেধাজ্ঞা অমান্য করার অভিযোগ শাহজালাল বিমানবন্দরে সড়ক দুর্ঘটনায় বিমান বাহিনীর ৩ সদস্য নিহত পরিবার পরিকল্পনা অধিদপ্তরে ১,৮৫৫ পদে নিয়োগের ছাড়পত্রের মেয়াদ বাড়ল ২০২৭ সাল পর্যন্ত আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি দিনাজপুরে বিজিবির বিশেষ অভিযানে মাদকদ্রব্য সহ আটক ০১ ঠাকুরগাঁওয়ের ঐতিহ্য ও সম্ভাবনায় মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, দেখলেন সূর্যপুরী আমগাছ ও সমতলের চা বাগান আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেন আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসি

রাণীশংকৈলে পুকুরে ডুবে ছাত্রদল নেতার মর্মান্তিক মৃত্যু! 

ঠাকুরগাঁও থেকে হুমায়ুন কবীর
  • প্রকাশিত : শুক্রবার, ২৯ মে, ২০২৬
পুকুরে ডুবে নিহত ছাত্রদল নেতা মমিন আলী।

 

 

 

 

রাণীশংকৈলে পুকুরে ডুবে ছাত্রদল নেতার মর্মান্তিক মৃত্যু!

 

 

 

সকালে পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নামাজ আদায় করেছিলেন। প্রিয়জনদের সঙ্গে কেটেছিল উৎসবের হাসিমাখা কিছু মুহূর্ত। কিন্তু সেই আনন্দ কয়েক ঘণ্টার ব্যবধানে পরিণত হলো গভীর শোকে।

 

 

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌর শহরের দক্ষিণ ভান্ডারা এলাকায় পুকুরে ডুবে মোঃ মমিন আলী (২২) নামে এক ছাত্রদল নেতার মর্মান্তিক মৃত্যু হয়েছে। পবিত্র ঈদুল আজহার দিন বৃহস্পতিবার (২৮ মে) দুপুরে ঘটে হৃদয়বিদারক এ ঘটনা।

 

 

 

নিহত মমিন আলী দক্ষিণ ভান্ডারা এলাকার আজিজুর ইসলাম ওরফে পচকটুর ছেলে এবং ৫ নং ওয়ার্ড ছাত্রদলের সহ-সভাপতি ছিলেন। তার অকাল মৃত্যুতে পরিবার, রাজনৈতিক সহকর্মী ও এলাকাবাসীর মাঝে নেমে এসেছে শোকের ছায়া। রাণীশংকৈল পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহসিন আলী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

পড়ুন>> কুড়িগ্রামে সহস্রাধিক অসহায় মানুষ পেল HASENE-এর কোরবানির মাংস

 

 

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, ঈদের সকালে মমিন পরিবারের সদস্যদের সঙ্গে নামাজ আদায় করে বাড়ি ফিরে আসেন। দুপুরের দিকে বাড়ির পাশের নিজেদের পুকুরে গোসল করতে নামেন তিনি। গোসলের একপর্যায়ে হঠাৎ পানিতে তলিয়ে যান। কিছুক্ষণ তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যদের মাঝে উদ্বেগ ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়ার উদ্যোগ নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

 

 

ঈদের দিনে এমন আকস্মিক মৃত্যুর ঘটনায় পুরো এলাকায় নেমে এসেছে শোকের মাতম। যে বাড়িতে সকালে ছিল ঈদের আনন্দ, সেই বাড়িতেই দুপুর গড়াতেই শুরু হয় আহাজারি আর কান্নার রোল। স্বজনদের বুকফাটা আর্তনাদে ভারী হয়ে ওঠে আশপাশের পরিবেশ।

 

 

 

মমিন আলী স্থানীয়ভাবে ভদ্র, বিনয়ী ও সামাজিক তরুণ হিসেবে পরিচিত ছিলেন। রাজনৈতিক অঙ্গনেও তিনি ছিলেন সক্রিয় ও জনপ্রিয় মুখ। তার মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ সামাজিক যোগাযোগমাধ্যমে গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন।

পড়ুন>> কোতয়ালী পুলিশের বিশেষ অভিযানে রাঙ্গামাটির শীর্ষ মাদক সম্রাট গ্রেফতার

 

 

এদিন রাত সাড়ে ৯টায় দক্ষিণ ভান্ডারা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তার নামাজে জানাজার পরে  স্থানীয় কবরস্থানে দাফন কার্য সম্পন্ন করা হয়েছে। আল্লাহ তাআলা মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসীব করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই শোক সইবার শক্তি দান করুন, এমন দোয়াই করছেন এলাকাবাসী।

 

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!