রাজশাহীতে শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস চক্রের ৬ সদস্য গ্রেপ্তার : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
রাজশাহীতে শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস চক্রের ৬ সদস্য গ্রেপ্তার : দৈনিক সৃষ্টি নিউজ
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
সালমান শাহ মামলা: আশরাফুল হক ডনের জামিন আবেদন নাকচ নতুন মন্ত্রিসভায় প্রবাসী কল্যাণ ও শ্রম মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন আরিফুল হক চৌধুরী কাতার-ওমান কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর: কৌশলগত অংশীদারিত্ব ও সমৃদ্ধির নতুন দিগন্ত সিলেটের রায়নগরে ফ্ল্যাট থেকে তিনজনের মৃত অবস্থায় পাওয়ার ঘটনায়: তদন্তে পুলিশ মাধ্যমিক বিদ্যালয়ে ইংরেজি ও গণিত শিক্ষকদের বড় অংশেরই নেই সংশ্লিষ্ট বিষয়ে ডিগ্রি বন্ধ থাকা তিন রাষ্ট্রায়ত্ত পাটকল চালুর উদ্যোগ: বেসরকারি খাতে লিজ চুক্তি স্বাক্ষর মুন্সীগঞ্জের গজারিয়ায় ব্যবসায়ীর বাড়িতে সম্পদ সংক্রান্ত ঘটনায়: ১৫ লাখ টাকার মালামাল লুট পাকিস্তান-বাংলাদেশ সম্পর্ক: নতুন ভূরাজনৈতিক বাস্তবতায় কৌশলগত পুনর্বিন্যাস ঢাকাসহ দেশের চার বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস ৪৭তম বিসিএস ভাইভা অভিজ্ঞতা: পুলিশ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত জাবেদ হোসেনের মুখোমুখি হওয়া প্রশ্নগুলো

রাজশাহীতে শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

রাজশাহী প্রতিনিধি
  • প্রকাশিত : শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬
প্রতিকী ছবি

 

 

 

 

রাজশাহীতে শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

 

 

রাজশাহীতে শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস চক্রের ৬ সদস্য গ্রেপ্তার।
প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে রাজশাহীতে একটি সংঘবদ্ধ চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি)। বৃহস্পতিবার রাতে নগরীর মালোপাড়া কমিউনিটি ব্যাংকের একটি এটিএম বুথ এবং উপশহরের সৃষ্টি স্কুলের সামনে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পড়ুন>> গাইবান্ধায় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় ৪৮ পরীক্ষার্থী আটক

 

গ্রেপ্তারকৃতরা হলেন, নওগাঁর নিয়ামতপুর উপজেলার মো. আল মামুন, রাজশাহীর মোহনপুর উপজেলার মাহবুব আলম, নওগাঁ জেলার আনজুয়ারা খাতুন, নওগাঁ সদর উপজেলার জুলফিকার আলী, আত্রাই উপজেলার মো. নয়ন আলী ও মান্দা উপজেলার রায়হান কবির।

পড়ুন>>নাগেশ্বরীতে পরীক্ষার উত্তর বাণিজ্য: রাজনীতিকসহ ছয়জন গ্রেপ্তার

 

 

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের গণমাধ্যম শাখার উপকমিশনার গাজীউর রহমান জানান, অভিযানে পরীক্ষার্থীদের স্বাক্ষরযুক্ত ফাঁকা স্ট্যাম্প, ব্যাংকের ফাঁকা চেক, বিভিন্ন পরীক্ষার প্রবেশপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং সাতটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

আরও পড়ুন>>পঞ্চগড়ে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ডিভাইসসহ নারী পরীক্ষার্থী আটক

 

প্রাথমিক তদন্তে একটি সংঘবদ্ধ প্রশ্নপত্র ফাঁস চক্রের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!