রাখে আল্লাহ মারে কে? অল্পতেই রক্ষা পেল হতদরিদ্র পরিবার : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
রাখে আল্লাহ মারে কে? অল্পতেই রক্ষা পেল হতদরিদ্র পরিবার : দৈনিক সৃষ্টি নিউজ
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
রাণীশংকৈলে বর্ণাঢ্য আয়োজনে শুভ জন্মাষ্টমী উদযাপন বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ জাতীয় কমিটির উদ্যোগে নীলফামারী বৌদ্ধ বিহারে বৃক্ষ রোপন কর্মসুচি পালিত রাণীশংকৈলে নির্মাণ শ্রমিক ইউনিয়নের ভোটে কামাল-কাজলের জয় সরকারের কোটি টাকার রাজস্ব ফাঁকি, আবাসিক মিটারে ১১ বছর ধরে চলছে বাণিজ্যিক ডিস ও ইন্টারনেটের সার্ভার জর্ডান, বাহরাইন ও কুয়েতে ইরানি হামলার তীব্র নিন্দা জানাল কাতার শ্রীপুরে ফার্মেসি ব্যবসায়ীর ওপর নিরাপত্তা ঘটনায় ও চাঁদা দাবির অভিযোগ, অভিযোগে জড়িত ব্যক্তি যুবদল নেতা দুবাইয়ে বিপুল সম্পদ: ৭৩ বাংলাদেশির আর্থিক তথ্য পেতে মরিয়া দুদক ফেনীতে বাস-কাভার্ডভ্যান ও লরির ত্রিমুখী সংঘর্ষে ঝরল তিন প্রাণ সব নাগরিকের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: স্বরাষ্ট্রমন্ত্রী গণমাধ্যম নিয়ন্ত্রণে সরকারের কোনো আগ্রহ নেই: তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী

রাখে আল্লাহ মারে কে? অল্পতেই রক্ষা পেল হতদরিদ্র পরিবার

কাউনিয়া (রংপুর) আব্দুল কুদ্দুস বসুনীয়া
  • প্রকাশিত : সোমবার, ২০ জুলাই, ২০২৬
রাখে আল্লাহ মারে কে? অল্পতেই রক্ষা পেল হতদরিদ্র পরিবার
ভেঙে পড়া গাছ

 

 

রাখে আল্লাহ মারে কে? অল্পতেই রক্ষা পেল হতদরিদ্র পরিবার

 

 

রংপুরের কাউনিয়া উপজেলার ৩ নং কুর্শা ইউনিয়নের শিবু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুরাতন জামগাছটি হঠ‍্যাৎ ঝড়ে উপরে পড়ে বিদ্যালয়ের মাঠের পশ্চিমে সিমানা প্রাচীর লাগোয়া শহিদুল ইসলামের বসত বাড়িতে আছড়ে পড়ে। এ সময় বাড়ীর লোকজন গভীর ঘুমে আসক্ত ছিলেন।

 

 

গাছ পড়ার শব্দ শুনে স্থানীয় হামিদুলের দোকানে বিশ্বকাপ ফুটবল খেলার উৎসুক জনতা দৌড়ে এসে টিনের ঘরের বেড়া ভেঙ্গে ঘরে অবস্থানরত মহিলা ও শিশুদের উদ্ধার করে। এতে করে অল্পের জন্য বড় ধরনের হতাহতের হাত হতে রক্ষা পায় গৃহকর্তা শহিদুল ইসলামের পরিবার।

পড়ুন>> হাম ও উপসর্গে শিশু মৃত্যুর সংখ্যা ৮০০ ছুঁই ছুঁই

 

রাখে আল্লাহ মারে কে? এ কথাটি প্রমানিত হলো। প্রাচীন জামগাছটি বসত বাড়িতে পড়ার ফলে শহিদুল ইসলামের বসতঘর, গোয়াল ঘর এবং রান্না ঘরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। যার আনুমানিক মুল্য প্রায় ৪ লক্ষাধিক টাকা। খবর পেয়ে সোমবার দুপুরে কাউনিয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনা স্থলে এসে বসত বাড়ির উপরে পড়া জাম গাছটির ডালপালা কেটে সরিয়ে নিয়েছে। শহিদুল ইসলাম শিবু চওড়াপাড়া গ্রামের মৃত আব্দুস সামাদের পুত্র।

 

পড়ুন>> ভাইয়া, আমাকে নিয়ে যান: সাক্ষ্য দিতে গিয়ে কাঁদলেন আইনজীবী শহিদুল

এব্যাপারে শিবু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জোনাকি বালা দেবী জানান যে, ঘটনাটির ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনা হচ্ছে। উক্ত বিদ্যালয়ের অন্যতম দাতা সদস্য হাফেজ উদ্দিন সাহেব ক্ষতিগ্রস্থ পরিবারটি কে যথাযথ ক্ষতিপূরণ দেয়ার জন্য উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।

 

 

এছাড়াও স্থানীয় জনগণের উক্ত পরিবারের পাশে দাঁড়ানোর জন্য বিত্তবান মানুষসহ বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানের প্রতি আহবান করেছেন।

 

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!