রংপুরের কাউনিয়া উপজেলার ৩ নং কুর্শা ইউনিয়নের শিবু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুরাতন জামগাছটি হঠ্যাৎ ঝড়ে উপরে পড়ে বিদ্যালয়ের মাঠের পশ্চিমে সিমানা প্রাচীর লাগোয়া শহিদুল ইসলামের বসত বাড়িতে আছড়ে পড়ে। এ সময় বাড়ীর লোকজন গভীর ঘুমে আসক্ত ছিলেন।
গাছ পড়ার শব্দ শুনে স্থানীয় হামিদুলের দোকানে বিশ্বকাপ ফুটবল খেলার উৎসুক জনতা দৌড়ে এসে টিনের ঘরের বেড়া ভেঙ্গে ঘরে অবস্থানরত মহিলা ও শিশুদের উদ্ধার করে। এতে করে অল্পের জন্য বড় ধরনের হতাহতের হাত হতে রক্ষা পায় গৃহকর্তা শহিদুল ইসলামের পরিবার।
রাখে আল্লাহ মারে কে? এ কথাটি প্রমানিত হলো। প্রাচীন জামগাছটি বসত বাড়িতে পড়ার ফলে শহিদুল ইসলামের বসতঘর, গোয়াল ঘর এবং রান্না ঘরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। যার আনুমানিক মুল্য প্রায় ৪ লক্ষাধিক টাকা। খবর পেয়ে সোমবার দুপুরে কাউনিয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনা স্থলে এসে বসত বাড়ির উপরে পড়া জাম গাছটির ডালপালা কেটে সরিয়ে নিয়েছে। শহিদুল ইসলাম শিবু চওড়াপাড়া গ্রামের মৃত আব্দুস সামাদের পুত্র।
এব্যাপারে শিবু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জোনাকি বালা দেবী জানান যে, ঘটনাটির ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনা হচ্ছে। উক্ত বিদ্যালয়ের অন্যতম দাতা সদস্য হাফেজ উদ্দিন সাহেব ক্ষতিগ্রস্থ পরিবারটি কে যথাযথ ক্ষতিপূরণ দেয়ার জন্য উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।
এছাড়াও স্থানীয় জনগণের উক্ত পরিবারের পাশে দাঁড়ানোর জন্য বিত্তবান মানুষসহ বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানের প্রতি আহবান করেছেন।
Leave a Reply