ঢাকা ১০:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হুতিদের শান্ত করতে ১০০ কোটি ডলারের প্রস্তাব সৌদি আরবের ইসরাইলের নির্বাচনে ঝুলে আছে নেতানিয়াহুর ভাগ্য, সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা কুমিল্লায় কিশোর গ্যাং দমনে দীর্ঘমেয়াদি কৌশল জরুরি চুয়েটে ক্লাস শুরু নিয়ে বিভাগীয় প্রধানদের ভিন্নমত কেপটাউন টেস্টে মিচেল স্টার্কের বোলিং তাণ্ডব: ৩২৯ রানে অলআউট দক্ষিণ আফ্রিকা বাংলাদেশে ৬.৩ বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী জাপান: প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক বাংলাদেশ সেনাবাহিনীতে সফটওয়্যার প্রোগ্রামার নিয়োগ: আবেদনের সুযোগ ভালুকায় সেলুন ব্যবসায়ীকে কুপিয়ে জখম করে মৃত্যুর ঘটনায় অভিযোগ সুন্দরবনে দস্যুদের সাথে বন্দুকযুদ্ধ, জিম্মি থেকে ৫ জেলে উদ্ধার বকেয়া বেতনের দাবিতে চালডাল কর্মীদের বিক্ষোভ ও ভাঙচুর

রংপুর নির্বাচনী আলোচনার শীর্ষে তৃতীয় লিঙ্গের রানী

রংপুর থেকে শরিফা বেগম শিউলী
  • আপডেট সময় : ০৩:২৫:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জানুয়ারী ২০২৪ ৩৩৬ বার পড়া হয়েছে

রংপুর নির্বাচনী আলোচনার শীর্ষে তৃতীয় লিঙ্গের রানী

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রংপুর নির্বাচনী আলোচনার শীর্ষে তৃতীয় লিঙ্গের রানী।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর ৩ আসনে সংসদ নির্বাচনে ঈগল পাখি প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণ করছেন ন্যায় অধিকার তৃতীয় লিঙ্গ উন্নয়ন সংস্থার জেলা সভাপতি আনোয়ারা ইসলাম রানী। তিনি দীর্ঘদিন ধরে তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠীর জন্য কাজ করে যাচ্ছেন।

এখন শহরে ও গ্রামগঞ্জের চায়ের দোকানে, রাস্তাঘাটে, অফিস আদালতে সংসদীয় আসনের বিভিন্ন এলাকায় এখন আলোচনার কেন্দ্র বিন্দুতে পরিণত হয়েছে তৃতীয় লিঙ্গের আনোয়ারা ইসলাম রানী।

তিনি ন্যায় অধিকার তৃতীয় লিঙ্গ উন্নয়ন সংস্থার সদস্যদেরকে নিয়ে রংপুর ৩ আসনে মহানগর ও সদর উপজেলার হাট-বাজার ও মানুষের বাড়ি বাড়ি যাচ্ছেন।

তবে পিছিয়ে নেই জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সহিদুল ইসলাম, ন্যাশনাল পিপলস পার্টির শফিউল আলম রাকু, বাংলাদেশ সুপ্রিম পার্টির আব্দুর রহমান রেজু ও বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী একরামুল হক প্রতিদ্বন্দ্বিতা করছেন।

স্বতন্ত্র প্রার্থী আনোয়ারা ইসলাম রানী জানান, আমি নির্বাচনী প্রচারণার জন্য মানুষের দ্বারে দ্বারে যাচ্ছি। মানুষরা আমাকে সাদরে গ্রহণ করছেন। যেখানেই যাচ্ছি সেখানেই নারী কিংবা পুরুষরা আমাকে এক নজর দেখার জন্য ভিড় জমাচ্ছেন।

একই সঙ্গে নির্বাচনে আমাকে ভোট দিবে বলে প্রতিশ্রুতি দিচ্ছে। ভোটার’রা বলছেন বিগত বছরগুলোতে আমরা লাঙ্গলকে ভোট দিয়ে কিছুই পাইনি।

এবার আমরা তোমাকেই ভোট দিব। নির্বাচনে হারবো কি জিতবো সেটা জানি না। কিন্ত মানুষের মনে জায়গা করে নিতে পেরেছি। সেজন্য আমি নিজেকে ধন্য মনে করছি।

তিনি আরো বলেন, রংপুর দীর্ঘদিন ধরে পিছিয়ে রয়েছে। আমি যদি নির্বাচিত হই তাহলে রংপুর অঞ্চলে শিল্প কারখানা গড়ে তুলবো। কৃষি বিশ্ববিদ্যালয় গড়ে তুলবো।

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে কঠোর আন্দোলন গড়ে তুলবো। শ্যামা সুন্দরী খাল উদ্ধার করে সংস্করণে মাধ্যমে পানি নিষ্কাশনের ব্যবস্থা করব। আমার কোন পিছুটান নেই। আমি যতদিন বাঁচবো মানুষের সেবা করে যাব। এটাই আমার মূল লক্ষ্য।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রংপুর নির্বাচনী আলোচনার শীর্ষে তৃতীয় লিঙ্গের রানী

আপডেট সময় : ০৩:২৫:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জানুয়ারী ২০২৪