সংবাদ শিরোনাম :
মোরেলগঞ্জে বিএনপির ও জামায়াত এর বিক্ষোভ মিছিল
মোরেল গঞ্জ (বাগের হাট) থেকে কলি আক্তার
- আপডেট সময় : ১০:৪৯:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অগাস্ট ২০২৪ ২১৭ বার পড়া হয়েছে
মোরেলগঞ্জে বিএনপির ও জামায়াত এর বিক্ষোভ মিছিল
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাগেরহাটের মোরেলগঞ্জে বিক্ষোভ মিছিল, পথসভা ও অবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপি।
বৃহস্পতিবার বেলা ৭ টা থেকে উপজেলার বিভিন্ন জনগুরুত্বপূর্ণ স্থানে দলের নেতাকর্মীরা এসব কর্মসূচি পালন করেন। বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন জেলা বিএনপির সদস্য কাজী খায়রুজ্জামান শিপন।
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম গোরা, সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মো. মোজাফফর রহমান আলম, উপজেলা বিএনপির আহ্বায়ক শহিদুল হক বাবুল, পৌর বিএনপির আহ্বায়ক শিকদার ফরিদুল ইসলাম, গিয়াস উদ্দিন তালুকদার, আব্দুল জব্বার মোল্লা, আফজাল জোমাদ্দার, ফারুক হোসেন সামাদ, এফএম শামীম আহসান প্রমুখ নেতৃবৃন্দ মিছিলে অংশ গ্রহন করেন।
এছাড়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা শাহাদাৎ হোসাইনের নেতৃত্বে পৃথক বিক্ষোভ মিছিল শেষে পথসভা করেন জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ। জামায়াত নেতা অধ্যক্ষ আব্দুল আলীম, অধ্যাপক শহিদুল ইসলাম, মাস্টার মনিরুজ্জামান পথসভায় বক্তৃতা করেন।
Facebook Comments Box
Facebook
X.com
LinkedIn
Instagram
Pinterest
More
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
সংবাদ শিরোনাম :

























