কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাগেরহাটের মোরেলগঞ্জে বিক্ষোভ মিছিল, পথসভা ও অবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপি।
বৃহস্পতিবার বেলা ৭ টা থেকে উপজেলার বিভিন্ন জনগুরুত্বপূর্ণ স্থানে দলের নেতাকর্মীরা এসব কর্মসূচি পালন করেন। বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন জেলা বিএনপির সদস্য কাজী খায়রুজ্জামান শিপন।
এছাড়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা শাহাদাৎ হোসাইনের নেতৃত্বে পৃথক বিক্ষোভ মিছিল শেষে পথসভা করেন জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ। জামায়াত নেতা অধ্যক্ষ আব্দুল আলীম, অধ্যাপক শহিদুল ইসলাম, মাস্টার মনিরুজ্জামান পথসভায় বক্তৃতা করেন।
Leave a Reply