ঢাকা ০১:১৬ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্পেনের মালাগার সঙ্গে সহযোগিতার ক্ষেত্র বাড়াতে চায় বাংলাদেশ বাংলাদেশে কার্যালয় খুলতে জেবিআইসিকে প্রধানমন্ত্রীর আহ্বান সরকারি বেতন দিতে ব্যাংক থেকে আরও ৫ হাজার কোটি টাকা ঋণ আকাশে ড্রোন, মাঠে কে-৯: ঠাকুরগাঁও-১আসন উপ-নির্বাচনে ২১ প্লাটুন বিজিবি রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে বাসের ধাক্কায় নিহত ৩ হুতিদের শান্ত করতে ১০০ কোটি ডলারের প্রস্তাব সৌদি আরবের ইসরাইলের নির্বাচনে ঝুলে আছে নেতানিয়াহুর ভাগ্য, সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা কুমিল্লায় কিশোর গ্যাং দমনে দীর্ঘমেয়াদি কৌশল জরুরি চুয়েটে ক্লাস শুরু নিয়ে বিভাগীয় প্রধানদের ভিন্নমত কেপটাউন টেস্টে মিচেল স্টার্কের বোলিং তাণ্ডব: ৩২৯ রানে অলআউট দক্ষিণ আফ্রিকা

মোরেলগঞ্জে বাজারে হামলায় ব‍্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার

মোরেলগঞ্জ (বাগের হাট) থেকে কলি আক্তার
  • আপডেট সময় : ০৬:৫৮:০৮ অপরাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪ ২৪৩ বার পড়া হয়েছে

মোরেলগঞ্জে বাজারে হামলায় ব‍্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোরেলগঞ্জে বাজারে হামলায় ব‍্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার

বাগেরহাটের মোরেলগঞ্জে একটি বাজারে হামলা চালিয়ে দোকান, বিএনপির অফিস ভাংচুর ও খড়ের গাদায় অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার ও শনিবার দিবাগত রাতে বহরবুনিয়া ইউনিয়নের কলেজবাজার ও বহরবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। শুক্রবার দিবিাগত রাতে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করেছে। এ ঘটনায় নদীর তীরবর্তী ৫টি গ্রামে আতঙ্ক দেখা দিয়েছে।

স্থানীয় বিএনপি নেতা নুর মোহাম্মদ মল্লিক, খান মিজানুর রহমান বাবুল, ব্যবসায়ী মাসুদ রানা, সাবু জোমাদ্দার, সলেমান শিকদার ও ওয়ার্ড মেম্বার হেমায়েত হোসেন বলেন, ২৫-৩০ জনের একটি দল আওয়ামী লীগের সকল নেতাকর্মীকে এক হয়ে লড়াইয়ে নামার আহবান জানিয়ে ধারালো অস্ত্র, লাঠিসোটা নিয়ে মহড়া দেয়। পরে তারা কলেজবাজারে বিএনপির অফিস, সাইদুল মল্লিকের মাছের ডিপো, বাদশা শেখের বাড়ি ভাংচুর ও খড়ের গাদায় অগ্নিসংযোগ করে।

এক পর্যায়ে স্থানীয়রা মাইকে ঘোষণা দিয়ে জড়ো হয়ে ধাওয়া দিলে দুর্বৃত্তরা ছত্রওভঙ্গ হয়ে পালিয়ে যায়। এ সময় তারা একটি বস্তায় করে কিছু ধারালো অস্ত্র ও লাঠিসোটা রিপন ডাকুয়ার বাড়িতে রেখে যায়।

এ ঘটনায় পূর্ব বহরবুনিয়া, সূর্যমুখি, উত্তর সূর্যমুখী, কাটাখালের পাড়, ছাপড়াখালী ও সিরাজ মাস্টারের বাজার এলাকায় আতঙ্ক দেখা দিয়েছে।

এ বিষয়ে থানার ওসি মোহাম্মদ সামসুদ্দীন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সেখান থেকে কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এখনো কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মোরেলগঞ্জে বাজারে হামলায় ব‍্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার

আপডেট সময় : ০৬:৫৮:০৮ অপরাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪