ঢাকা ০৯:২৯ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাজেকে ইউপিডিএফ ও জেএসএসের মধ্যে দেড় ঘণ্টা গোলাগুলি ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে জামানত হারালেন চরমোনাইয়ের প্রার্থীসহ তিনজন প্রতিবন্ধকতা জয় করে পা দিয়ে লিখে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ: অদম্য ইচ্ছাশক্তিতে স্বপ্ন ছোঁয়া কলি রানীর গল্প আলোর পথে তিন জেলার ৬৫ জন চরমপন্থীর আত্মসমর্পণ ৫২ বছর বয়সে এইচএসসি পাস, শেফালীর সাফল্যে গর্বিত পরিবার পিংক অক্টোবর শেষ, ক্যানসার চিকিৎসায় বিশেষ কর্মসূচিতে সিএসসিআর বেসরকারি উন্নয়ন সংস্থা পিসিডিতে ২২০ জনের বড় নিয়োগ দোহায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পরোক্ষ কূটনৈতিক আলোচনার প্রস্তুতি শ্রমিক অসন্তোষ: সাভার-আশুলিয়ার ১৭৭ কারখানায় ছুটি ভূরুঙ্গামারী থানার ওসি আজিম উদ্দিনের বদলি

মজিব: একটি জাতির রূপকার’ চলচ্চিত্রটি ফেনী জেলা শিল্পকলা একাডেমিতে প্রদর্শন

ফেনী থেকে হাসনাত তুহিন
  • আপডেট সময় : ০৭:১৩:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মার্চ ২০২৪ ৩২১ বার পড়া হয়েছে

মজিব: একটি জাতির রূপকার' চলচ্চিত্রটি ফেনী জেলা শিল্পকলা একাডেমিতে প্রদর্শন

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মজিব: একটি জাতির রূপকার’ চলচ্চিত্রটি ফেনী জেলা শিল্পকলা একাডেমিতে প্রদর্শন হয়েছে

০৪ মার্চ ২০২৪ ইং সোমবার ‘মুজিব: একটি জাতির রূপকার’ চলচ্চিত্রটি ফেনী জেলা শিল্পকলা একাডেমিতে বিনামূল্যে প্রদর্শন হয়েছে।

ফেনী জেলা প্রশাসক মোসাম্মৎ সাহীনা আক্তার বলেন,বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে ‘মুজিব-একটি জাতির রূপকার’ চলচ্চিত্রটি নির্মিত হয়েছে।
তিনি বলেন, ফেনী জেলা কোন সিনেমা হল নেই বলে, চলচ্চিত্রটি জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় ফেনী জেলা শিল্পকলা একাডেমিতে সর্বসাধারণের জন্য বিনামূল্যে প্রদর্শনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ এ প্রদর্শনী উপভোগ করার সুযোগ রয়েছে।

জেলা প্রশাসক আরো বলেন, বাংলাদেশের ৬০ শতাংশ ও ভারতের ৪০ শতাংশ ব্যয়ে নির্মিত এ বায়োপিকের শুটিং ২০২১ সালের ২২ জানুয়ারি ভারতের মুম্বাই ফিল্ম সিটিতে শুরু হয়। আর শেষ হয় একই বছরের ১৮ ডিসেম্বর বাংলাদেশে।

বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত ছবিটির পরিচালক ভারতের খ্যাতিমান নির্মাতা শ্যাম বেনেগাল। এ সিনেমায় বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ। ফজিলাতুননেছা মুজিবের চরিত্রে আছেন নুসরাত ইমরোজ তিশা, শেখ হাসিনার চরিত্রে নুসরাত ফারিয়া, আর তাজউদ্দীন আহমদের চরিত্রে রিয়াজ আহমেদ।

জেলা প্রশাসক বলেন, মহান মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুকে নতুন প্রজন্মের কাছে  তুলে  ধরতে হবে। সেই সাথে জাতির সঠিক ইতিহাস জানান দিতে “মুজিব: একটি জাতির রূপকার” চলচ্চিত্রটি প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মজিব: একটি জাতির রূপকার’ চলচ্চিত্রটি ফেনী জেলা শিল্পকলা একাডেমিতে প্রদর্শন

আপডেট সময় : ০৭:১৩:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মার্চ ২০২৪