ভূরুঙ্গামারীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাকপ্রতিবন্ধী মহিলার মৃত‍্যু : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ভূরুঙ্গামারীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাকপ্রতিবন্ধী মহিলার মৃত‍্যু : দৈনিক সৃষ্টি নিউজ
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
আজ ১ আগস্ট: আজকের দিনে ঘটে যাওয়া ঐতিহাসিক ঘটনাপঞ্জি কাউনিয়ায় ১৫০ পিস ইয়াবা ও নগদ টাকাসহ ২ মাদক কারবারি গ্রেফতার ভূরুঙ্গামারীতে দক্ষতা উন্নয়ন ওয়ার্কশপ অনুষ্ঠিত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবিতে ভূরুঙ্গামারীতে মানববন্ধন ৩১ জুলাই ২০২৬; আজকের রাশিফল:কেমন কাটবে আপনার আজকের দিনটি সক্রিয় মৌসুমি বায়ু, আজও দেশজুড়ে বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা আজ শুক্রবার ৩১ জুলাই ২০২৬: আজকের নামাজের সময়সুচী শুভ সকাল; আজ শুক্রবার ৩১ জুলাই ২০২৬: আজকের পূর্ণাঙ্গ পঞ্জিকা ভূরুঙ্গামারীতে ভ্রাম‍্যমান আদালতে মাদকসেবী যুবককে ১মাসের কারাদন্ড দৌলতপুরে ভিক্ষুকদের কর্মসংস্থানের লক্ষ্যে ছাগল বিতরণ

ভূরুঙ্গামারীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাকপ্রতিবন্ধী মহিলার মৃত‍্যু

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিত : সোমবার, ৫ মে, ২০২৫
প্রতিকী ছবি

 

 

 

ভূরুঙ্গামারীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাকপ্রতিবন্ধী মহিলার মৃত‍্যু

 

 

 

 

ভূরুঙ্গামারীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাকপ্রতিবন্ধী মহিলার মৃত‍্যু।

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মোছাঃ করিমন বেওয়া (৯০) নামের এক বাকপ্রতিবন্ধী নারী প্রাণ হারিয়েছেন। আজ সোমবার (৫ মে) সন্ধ্যায় উপজেলার তিলাই ইউনিয়নের কুমারটারী এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

 

 

 

প্রত্যক্ষদর্শীরা জানান, করিমন বেওয়া স্থানীয়ভাবে পরিচিত একজন ভিক্ষুক ছিলেন। বয়সের ভারে নুয়ে পড়া এই নারী দীর্ঘদিন ধরে তিলাই ইউনিয়নের কুমারটারী গ্রামে অন্যের বাড়িতে আশ্রয় নিয়ে জীবনযাপন করতেন। সন্ধ্যার দিকে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী যানবাহনের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানান স্থানীয়রা।

পড়ুন>>কুড়িগ্রামে আওয়ামীলীগ নিষিদ্ধের দাবিতে এনসিপির বিক্ষোভ

 

 

খবর পেয়ে ভূরুঙ্গামারী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে এলাকাবাসীর কাছে হস্তান্তর করে।

 

 

 

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। এলাকাবাসী জানান, করিমন বেওয়া দীর্ঘদিন ধরে এলাকায় ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করতেন এবং কারো সঙ্গে কোনো বিরোধ ছিল না। তার এভাবে সড়কে প্রাণ হারানো খুবই দুঃখজনক।

 

 

এ বিষয়ে ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল হেলাল মাহমুদ জানান, “দুর্ঘটনার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রাথমিক তদন্ত করি এবং আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হয়।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!