ভূরুঙ্গামারীতে বৃদ্ধ মা-বাবাকে নির্যাতনের অভিযোগে দুই ছেলে গ্রেপ্তার : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ভূরুঙ্গামারীতে বৃদ্ধ মা-বাবাকে নির্যাতনের অভিযোগে দুই ছেলে গ্রেপ্তার : দৈনিক সৃষ্টি নিউজ
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
ভূরুঙ্গামারীতে মাদক বিরোধী মানববন্ধন দৌলতপুর উপজেলা প্রশাসন ও শিল্পকলা একাডেমির আয়োজনে ৩দিন ব্যাপি নজরুল বর্ষ উৎপাদন এক বছরে দৃশ্যমান পরিবর্তন, দ্বিতীয় মেয়াদে বলদিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো. নুরুল ইসলাম কাউনিয়ায় কলেজছাত্রী ধর্ষণ মামলায় যুবক গ্রেফতার কাউনিয়ায় বিলের পদ্ম ফুলের সৌন্দর্যে চোখ আটকে যাচ্ছে দর্শণার্থীদের বরিশালে নাতির লাথিতে প্রাণ গেল নানির ব্রিটেনে বিশ্বনাথের ইছমাইল উদ্দিনের ব্যাচেলর ডিগ্রী অর্জন পর্তুগাল থেকে দেশে ফিরে বিমানবন্দরে অভ্যর্থনায় সিক্ত হলেন তালুকদার গিয়াস উদ্দিন ভাইরাল তাজু ভাই এবার টাইমস টুডের মফস্বল সাংবাদিক রাণীশংকৈলে ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক

ভূরুঙ্গামারীতে বৃদ্ধ মা-বাবাকে নির্যাতনের অভিযোগে দুই ছেলে গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিত : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
ভূরুঙ্গামারীতে বৃদ্ধ মা-বাবাকে নির্যাতনের অভিযোগে দুই ছেলে গ্রেপ্তার
ভূরুঙ্গামারীতে বৃদ্ধ মা-বাবাকে নির্যাতনকারী গ্রেপ্তারকৃত দুই ছেলে মাসুদ রানা ও কুদরাত-ই-হৃদয়।

 

 

 

ভূরুঙ্গামারীতে বৃদ্ধ মা-বাবাকে নির্যাতনের অভিযোগে দুই ছেলে গ্রেপ্তার

 

 

ভূরুঙ্গামারীতে বৃদ্ধ মা-বাবাকে নির্যাতনের অভিযোগে দুই ছেলে গ্রেপ্তার।
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জন্মদাতা বৃদ্ধ মা-বাবাকে মারধর ও বাবার তিনটি দাঁত ভেঙে দেওয়ার অভিযোগে দুই ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। অমানবিক এ ঘটনায় এলাকায় তীব্র নিন্দা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

 

ভুক্তভোগী মা মনোয়ারা বেগম বাদী হয়ে ভূরুঙ্গামারী থানায় মামলা দায়ের করার পর পুলিশ দ্রুত অভিযান চালায়। গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার গছিডাঙ্গা গ্রামের বাসিন্দা মো. আব্দুল বারী ও মনোয়ারা বেগমের ছেলে মাসুদ রানা (৩২) ও কুদরাত-ই-হৃদয় (২২)।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, নাতনিকে পোশাক পরানো নিয়ে দাদী মনোয়ারা বেগম ও নাতনির মধ্যে সামান্য কথা-কাটাকাটি হয়। এতে ক্ষিপ্ত হয়ে দুই ছেলে মাসুদ রানা ও হৃদয় মা-বাবার ওপর চড়াও হন এবং নির্দয়ভাবে মারধর শুরু করেন। এতে বাবা আব্দুল বারীর তিনটি দাঁত ভেঙে যায়। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, এর আগেও তারা বাবার একটি দাঁত ভেঙে দিয়েছিল।

পড়ুন>> কুড়িগ্রামে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

 

স্থানীয়রা অভিযোগ করেন, মারধরের একপর্যায়ে দুই ভাই তাদের মাকে গাছে বেঁধে রাখারও চেষ্টা করে। পরে প্রতিবেশীরা এগিয়ে এসে মনোয়ারা বেগমকে উদ্ধার করেন।

ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আল হেলাল মাহমুদ বলেন, “পুলিশ সুপার মো. মাহফুজুর রহমানের নির্দেশে দ্রুত অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার তদন্ত চলছে এবং তাদের আদালতে পাঠানো হয়েছে।”

 

 

এদিকে, এলাকার মানুষ এমন অমানবিক আচরণের তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!