কুড়িগ্রামে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
কুড়িগ্রামে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত : দৈনিক সৃষ্টি নিউজ
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
ভূরুঙ্গামারীতে মাদক বিরোধী মানববন্ধন দৌলতপুর উপজেলা প্রশাসন ও শিল্পকলা একাডেমির আয়োজনে ৩দিন ব্যাপি নজরুল বর্ষ উৎপাদন এক বছরে দৃশ্যমান পরিবর্তন, দ্বিতীয় মেয়াদে বলদিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো. নুরুল ইসলাম কাউনিয়ায় কলেজছাত্রী ধর্ষণ মামলায় যুবক গ্রেফতার কাউনিয়ায় বিলের পদ্ম ফুলের সৌন্দর্যে চোখ আটকে যাচ্ছে দর্শণার্থীদের বরিশালে নাতির লাথিতে প্রাণ গেল নানির ব্রিটেনে বিশ্বনাথের ইছমাইল উদ্দিনের ব্যাচেলর ডিগ্রী অর্জন পর্তুগাল থেকে দেশে ফিরে বিমানবন্দরে অভ্যর্থনায় সিক্ত হলেন তালুকদার গিয়াস উদ্দিন ভাইরাল তাজু ভাই এবার টাইমস টুডের মফস্বল সাংবাদিক রাণীশংকৈলে ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক

কুড়িগ্রামে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

সাইয়‍্যেদ বাবু ব‍্যুরো প্রধান
  • প্রকাশিত : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
কুড়িগ্রামে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
কুড়িগ্রামে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা।

 

 

কুড়িগ্রামে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

 

 

কুড়িগ্রামে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা প্রশাসক সিফাত মেহনাজের সভাপতিত্বে বক্তব্য রাখেন পুলিশ সুপার, মোঃ মাহফুজুর রহমান, বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, কুড়িগ্রাম জেলা জামায়াতের সেক্রেটারি নিজাম উদ্দিন, পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট বজলুর রশিদ, সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু, এবি পার্টির জেলা আহবায়ক, ডাক্তার নজরুল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহবায়ক, আব্দুল আজিজ নাহিদ প্রমুখ।

 

জেলা প্রশাসক সিফাত মেহনাজ বলেন, কুড়িগ্রামের আইন-শৃঙ্খলা, আগের তুলনায় অনেক ভালো,মাদক চোরাচালান, ধর্ষণ প্রতিরোধে সকলকে এগিয়ে আসার আহবান জানান।

পড়ুন>> নিজের মতাদর্শের সরকার থাকলেও চোখে চোখ রেখে কথা বলতে ও লিখতে পারলেই সাংবাদিকদের দূর্ভোগ ও হতাশার মুক্তি মিলবে -মুহাম্মদ আবদুল্লাহ

পুলিশ সুপার মাফুজুর রহমান বলেন, সারাদেশের মধ্যে কুড়িগ্রাম জেলার আইন শৃংখলা ভালো, এটি ধরে রাখতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

 

অধ্যাপক শফিকুল ইসলাম বেবু বলেন, এবারে এইসসি পরিক্ষায় কুড়িগ্রামে পাশের হার কম, ফলাফল খারাপ হওয়া শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের নজর রাখতে হবে যাতে তারা হতাশা থেকে বিপথে না যায়।

 

সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু বলেন, গত মাসের তুলনায় খুন, চুরি, চোরাচালান, মাদক, নারী ও শিশু নির্যাতন অনেক কম এটি নিঃসন্দেহে ভালো দিক, এজন্য তিনি জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন সহ আইন শৃংখলা রক্ষাকারী সকল বাহিনীর প্রতি কৃতজ্ঞা জানান,সেই সাথে যানজট নিরসনে জেলার ব্যস্ততম সড়কে ট্রাফিক ব্যবস্থা কঠোরভাবে মনিটর করে কার্যকরী ব্যবস্থা নেয়ারও দাবি জানান।

 

সভায় রাজনীতিবিদ, আইনজীবী, সাংবাদিক ও জেলা পর্যায়ের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!