ঢাকা ০৯:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আওয়ামী লীগ ও জামায়াতের মধ্যে সম্পর্ক সুস্পস্ট: রিজভী নতুন আয়োজনে কুমার বিশ্বজিতের জনপ্রিয় গান ‘যেখানে সীমান্ত তোমার’ দাম্মাম বিমানবন্দরে হামলায় আহত ২ বাংলাদেশি সুস্থ রয়েছেন ওয়ানডেতে দ্রুততম ডাবল সেঞ্চুরির বিশ্ব রেকর্ড হ্যারি ব্রুকের কাউনিয়ায় ডোবার পানিতে গড়িয়ে পড়া খেলনা গাড়ি তুলতে গিয়ে শিশুর মৃত্যু ব্যাটে-বলে বিশ্ব কাঁপানো ১০ অলরাউন্ডারের ক্রিকেট মহাকাব্য কাউনিয়ায় যুবদলের প্রস্তুস্তি সভা ছাত্র-ছাত্রীদের মানবিক মানুষ হওয়ার আহবান হারাগাছ অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে এসএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশে প্রধানমন্ত্রীর জাপান সফরে টোকিও থাকছেন না রাষ্ট্রদূত দাউদ আলী কাতার, তুরস্ক, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি

ভূরুঙ্গামারীতে প্রথম তালিকায় বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের মধ‍্যে সংশোধনীতে ১৭ জন বাদ

সৃষ্টি শিক্ষা ডেস্ক
  • আপডেট সময় : ১০:৪৭:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ মার্চ ২০২৩ ৩৭০ বার পড়া হয়েছে

ভূরুঙ্গামারীতে প্রথম তালিকায় বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের মধ‍্যে সংশোধনীতে ১৭ জন বাদ

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে প্রাথমিক বৃত্তি পরীক্ষার সংশোধিত ফল অনুযায়ী ৪৪ জন শিক্ষার্থীর ফল বদলে গেছে। তাদের মধ্যে বৃত্তি পাওয়া ১৭ জন শিক্ষার্থী তালিকা থেকে বাদ পড়েছে। নতুন করে বৃত্তির তালিকায় ঢুকেছে অন্যরা। বাদপড়া শিক্ষার্থীদের কোমলমতি মনে চরম হতাশায় ছাপ দেখা যাচ্ছে।

গতকাল বুধবার রাতে বৃত্তি পরীক্ষার সংশোধিত ফল প্রকাশ করা হয়। ভূরুঙ্গামারী উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, স্থগিত ও সংশোধিত উভয় ফলাফলে উপজেলা থেকে ৫৬ জন শিক্ষার্থী ট্যালেন্টপুলে এবং ৬১ জন শিক্ষার্থী সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে।

গতকাল বুধবার রাতে প্রকাশিত সংশোধিত ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে, স্থগিত হওয়া ফলাফলে সাধারণ গ্রেডে বৃত্তি পাওয়া একজন শিক্ষার্থী সংশোধিত ফলাফলে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে।

পড়ুন>>প্রাথমিক বৃত্তি ফলাফলের হ-য-ব-র-ল অবস্থার কারণে বিরুপ প্রভাব পড়ছে কোমলমতি শিক্ষার্থীদের 

স্থগিত ফলাফলে ট্যালেন্টপুলে বৃত্তি পাওয়া ৯ জন শিক্ষার্থীর ফলাফল বদলে গেছে। সংশোধিত ফলাফলে তারা সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে। এতে সংশোধিত ফলাফলে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে নতুন আটজন শিক্ষার্থী।

সংশোধিত ফলাফলে নতুন করে ৯ জন শিক্ষার্থী সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে।

বৃত্তি পরীক্ষার ফল পরিবর্তন নিয়ে অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ও হতাশার সৃষ্টি হয়েছে।

সাধারণ গ্রেডে বৃত্তির তালিকা থেকে বাদ পড়া এক শিক্ষার্থীর মা বলেন, ‘ভাইয়ের বৃত্তি পাওয়ার খবর নিয়ে তার ছোট বোন দৌড়ে বাড়ি ফিরছিল। এ সময় আছাড় খেয়ে পড়ে গিয়ে তার এক হাত ভেঙে যায়।

গতকাল বুধবার রাতে প্রকাশিত ফলাফলে ছেলেকে বৃত্তির তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এ নিয়ে আমরা বিব্রতকর অবস্থায় পড়েছি।’

বৃত্তির তালিকা থেকে বাদ পড়া আরেক শিক্ষার্থীর অভিভাবক বলেন, ‘আমরা হতভম্ব। বৃত্তির তালিকা থেকে বাদ পড়ার খবর শুনে আমাদের মেয়ে কান্নাকাটি করছে। তাকে মিথ্যা সান্ত্বনা দিতে হচ্ছে।’

বৃত্তির তালিকা থেকে বাদ পড়া এক শিক্ষার্থী বলে, ‘প্রথম ফলাফলে জানলাম বৃত্তি পেয়েছি। পরে জানলাম বৃত্তি পাইনি। এতে মানুষের কাছে আমি যেন কেমন হয়ে গেলাম, যা খুব কষ্টের।’ এ সময় সে কান্নায় ভেঙে পড়ে।

দায়িত্বহীনতার শিকার সাড়াদেশে না জানি আরও কতজন কোমলমতী শিশুর অঘটন ঘটেছে।একটা ভৌতিক পরীক্ষার ফলাফল যাদের দায়িত্ব হীনতায় প্রকাশ পেয়েছে তাদের বিভাগীয় শাস্তির আওতায় আনা হোক। এমন মন্তব্য অনেকের।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপক কুমার দেব শর্মা এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জ্যোতির্ময় চন্দ্র সরকারের বক্তব্য জানতে মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তাঁরা রিসিভ করেননি।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

One thought on “ভূরুঙ্গামারীতে প্রথম তালিকায় বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের মধ‍্যে সংশোধনীতে ১৭ জন বাদ”

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ভূরুঙ্গামারীতে প্রথম তালিকায় বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের মধ‍্যে সংশোধনীতে ১৭ জন বাদ

আপডেট সময় : ১০:৪৭:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ মার্চ ২০২৩