ঢাকা ০৮:৪১ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

ভূরুঙ্গামারীতে ঈদের দিনে পানিতে ডুবে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:৫০:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জুন ২০২৩ ৪২০ বার পড়া হয়েছে

ভূরুঙ্গামারীতে ঈদের দিনে পানিতে ডুবে শিশুর মৃত্যু

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ঈদের দিনে পানিতে ডুবে শিশুর মৃত্যুহয়েছে।

আজ বৃহস্পতিবার পবিত্র ঈদ উল আযহার দিনে ডোবার পানিতে ডুবে পাঁচ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

মৃত শিশুটির নাম আবীর হোসেন। সে উপজেলা শিলখুড়ি ইউনিয়নের দক্ষিণ ধলডাঙ্গার চারমাথা এলাকার আলাল উদ্দিন পুত্র। বাড়িতে কোরবানির গোশত নিয়ে পরিবারের সবাই ব‍্যস্ত থাকায় সবার অজান্তেই ডোবায় তলিয়ে মারা যায় আবির।

ইউপি সদস্য নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে ন এবং স্থানীয়দের বরাত দিয়ে বলেন, আলাল উদ্দিন ছেলে আবীর সবার অজান্তে বাড়ি-সংলগ্ন ডোবার পানিতে তলিয়ে যায়। ডোবার পানিতে আবীরের লাশ ভেসে থাকতে দেখতে পান পরিবারের সদস্যরা। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

ভূরুঙ্গামারী থানার ওসি (তদন্ত) আজাহার আলী বলেন, পানিতে ডুবে শিশুর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ভূরুঙ্গামারীতে ঈদের দিনে পানিতে ডুবে শিশুর মৃত্যু

আপডেট সময় : ০৯:৫০:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জুন ২০২৩