ভূরুঙ্গামারীতে ঈদের দিনে পানিতে ডুবে শিশুর মৃত্যু : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ভূরুঙ্গামারীতে ঈদের দিনে পানিতে ডুবে শিশুর মৃত্যু : দৈনিক সৃষ্টি নিউজ
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
শিরোনাম :
তিক্ততা কাটিয়ে কাতারের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী ইরান রাণীশংকৈলে রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত বিএনপি ব্যর্থ হলে দেশের ক্ষতি হবে: সারজিস আলম বগুড়ায় নারী অনলাইন নিরাপত্তা ঘটনায় মামলার প্রধান অভিযোগে জড়িত ব্যক্তি গ্রেপ্তার ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে ‘নরকে পাঠানোর’ কড়া হুঁশিয়ারি ইরানের বাংলাদেশ-চীন কারিগরি শিক্ষা সহযোগিতায় নতুন দিগন্ত: সমঝোতা স্মারক সই কাউনিয়ার নাজিরদহ বসুনিয়া টারী কবরস্থানের সাইনবোর্ড উত্তোলন বাউফলের চন্দ্রদ্বীপকে পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার ঘোষণা এমপি শফিকুল ইসলাম মাসুদের তাহিরপুরে যাদুকাটা ও পাটলাই নদীর ৬টি ঘাটে অতিরিক্ত টোল আদায় আগামী সোমবার মন্ত্রিসভায় উঠতে পারে নতুন পে-স্কেল, দ্রুত প্রজ্ঞাপনের সম্ভাবনা

ভূরুঙ্গামারীতে ঈদের দিনে পানিতে ডুবে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৯ জুন, ২০২৩
ভূরুঙ্গামারীতে ঈদের দিনে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ঈদের দিনে পানিতে ডুবে শিশুর মৃত্যুহয়েছে।

আজ বৃহস্পতিবার পবিত্র ঈদ উল আযহার দিনে ডোবার পানিতে ডুবে পাঁচ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

মৃত শিশুটির নাম আবীর হোসেন। সে উপজেলা শিলখুড়ি ইউনিয়নের দক্ষিণ ধলডাঙ্গার চারমাথা এলাকার আলাল উদ্দিন পুত্র। বাড়িতে কোরবানির গোশত নিয়ে পরিবারের সবাই ব‍্যস্ত থাকায় সবার অজান্তেই ডোবায় তলিয়ে মারা যায় আবির।

ইউপি সদস্য নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে ন এবং স্থানীয়দের বরাত দিয়ে বলেন, আলাল উদ্দিন ছেলে আবীর সবার অজান্তে বাড়ি-সংলগ্ন ডোবার পানিতে তলিয়ে যায়। ডোবার পানিতে আবীরের লাশ ভেসে থাকতে দেখতে পান পরিবারের সদস্যরা। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

ভূরুঙ্গামারী থানার ওসি (তদন্ত) আজাহার আলী বলেন, পানিতে ডুবে শিশুর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!