ঢাকা ১২:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিশ্ব শিক্ষক দিবসের র‍্যালিতে ‘শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা ব্যানার প্রধান শিক্ষক গ্রেপ্তার কক্সবাজার বিমানবন্দর: রানওয়ে ও টার্মিনাল প্রস্তুত শিক্ষকদের মর্যাদা ও অধিকার সুরক্ষায় ১০ দফা দাবি আদর্শ বাংলাদেশ সমরাস্ত্র কারখানায় ১৪২ পদে নিয়োগ, আবেদনের নিয়ম মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি পরিদর্শনে মার্কিন সিনেটর ক্রিস মারফি হাকিমপুরে ২২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই বসতভিটা হারিয়ে খোলা আকাশের নিচে বিধবা সুফিয়া গণমাধ্যম নিয়ন্ত্রণে সরকারের কোনো ইচ্ছা নেই: তথ্যমন্ত্রী রাবিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় নিন্দা জানাল জামায়াত মালয়েশিয়ায় পাহাড়ধসে নিখোঁজ বাংলাদেশির সন্ধান মিলল

ভূরুঙ্গামারীতে আসামী ছিনতাইয়ের ঘটনায় ৬ পুলিশ সদস্য প্রত্যাহার আটক

রবিউল আলম লিটন
  • আপডেট সময় : ০৫:১৩:০৩ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫ ৫০৩ বার পড়া হয়েছে

ভূরুঙ্গামারীতে আসামী ছিনতাইয়ের ঘটনায় ৬ পুলিশ সদস্য প্রত্যাহার আটক

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভূরুঙ্গামারীতে আসামী ছিনতাইয়ের ঘটনায় ৬ পুলিশ সদস্য প্রত্যাহার আটক-২

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দুই মাদককারবারিকে পুলিশের গাড়ি থেকে ছিনিয়ে নেওয়ার অভিযোগে এসআইসহ ৬ পুলিশ সদস্যকে পুলিশ লাইনে ক্লোজ এবং আসামী ছিনিয়ে নেয়ার ঘটনায় জড়িত সন্দেহে ২ ব্যক্তিকে আটক করেছে থানা পুলিশ।

জানাগেছে,(৫ জানুয়ারী) রোববার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে চরভূরুঙ্গামারী ইউনিয়নের বাবুরহাট বাজার এলাকার হাফিজুল ইসলামের বাড়িতে ভূরুঙ্গামারী থানা পুলিশ অভিযান চালায়। এসময় পুলিশ ১৬২০ পিস ইয়াবা টেবলেটসহ হাফিজুল ইসলাম ও তার স্ত্রী হাসিনা আক্তারকে আটক করা হয়।

পড়ুন>> ছাত্রলীগ নেতা সমন্বয়ক পরিচয় দিতে গিয়ে জনতা হাতে আটক

তাদেরকে পুলিশ ভ্যানে তুলে নিয়ে আসার সময় বাবুর হাট বাজারে পৌছামাত্র মাদক ব্যবসায়ীর বড় ভাই আশরাফুল ও সাংবাদিক পরিচয়দানকারী এক ব্যক্তির নেতৃত্বে প্রায় শতাধিক ব্যক্তি পুলিশের গাড়ী আটক করে গ্রেপ্তারকৃত মাদককারবারীদের হাতকড়া পরা অবস্থায় ছিনিয়ে নিয়ে যায়।

খবর পেয়ে রাতেই জেলা পুলিশ ও থানা পুলিশের যৌথ টিম আবারও অভিযান চালিয়ে আসামী ছিনিয়ে নেয়ার ঘটনায় একই ইউনিয়নের হুচার বালা গ্রামের আব্দুস ছালামের পুত্র আনোয়ার হোসেন ওরফে আরিফ(৩২) ও তার পিতা মোঃ আব্দুস ছালামকে(৫০) গ্রেপ্তার করে।

পড়ুন>>নাগেশ্বরীতে প্রাইভেট শিক্ষকের বিরুদ্ধে শিশু ধর্ষণের অভিযোগ

অপরদিকে সোমবার (৬জানুয়ারী) দুপুরে জেলা পুলিশ, ডিবি ও থানা পুলিশের যৌথ টিম আবারও অভিযান চালিয়ে আরাজি পাইকডাঙ্গা গ্রামের সন্দেহভাজন তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে।

অপরদিকে আসামী ছিনিয়ে নেয়ার ঘটনায় দায়িত্ব অবহেলার কারণে থানা পুলিশের এসআই আরিফ মাহমুদ আপেল, এএসআই আলমগীর হোসেন, কনেষ্টবল সবুজ চন্দ্ররায়, বিনয়চন্দ্র বর্মণ, শফিউল্লাহ ও মিজানুর রহমানকে রাতেই কুড়িগ্রাম পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে।

এ বিষয়ে ভুরুঙ্গামারী থানার ওসি মুনিরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘটনায় জড়িত ২ জনকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে। ৩ জনকে জিজ্ঞাসাবাদ চলছে। ঘটনায় জড়িত আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ভূরুঙ্গামারী সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মাসুদ রানা বলেন, দায়িত্বে অবহেলার কারণে অভিযানে থাকা ৬ পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ভূরুঙ্গামারীতে আসামী ছিনতাইয়ের ঘটনায় ৬ পুলিশ সদস্য প্রত্যাহার আটক

আপডেট সময় : ০৫:১৩:০৩ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫