ভূরুঙ্গামারী ফাযিল মাদ্রাসায় জুলাই শহীদ দিবস পালিত : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ভূরুঙ্গামারী ফাযিল মাদ্রাসায় জুলাই শহীদ দিবস পালিত : দৈনিক সৃষ্টি নিউজ
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
শিরোনাম :
খুব দ্রুতই লোডশেডিং পরিস্থিতির উন্নতি হবে: তথ্য উপদেষ্টা মালয়েশিয়ায় ২ লাখ কর্মী নেবে সরকার, ১০ হাজার কর্মী যাবে বিনা খরচে সুন্দরবন খোলার আগের দিন র‌্যাবের বড় সাফল্য: ৫২ জলদস্যুর আত্মসমর্পণ নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার প্রাথমিক বিদ‍্যালয়ের সহকারী শিক্ষকের দৌলতপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সন্ত্রাসীদের আশ্রয় না দেওয়ার প্রত্যাশা পররাষ্ট্র প্রতিমন্ত্রীর, বোয়িং কেনার বিষয়েও স্পষ্ট বক্তব্য মার্কিন রাজনীতিতে ইসরায়েলবিরোধী অবস্থানের প্রভাব: তরুণ প্রজন্মের দৃষ্টিভঙ্গিতে কি বড় পরিবর্তন আসছে? জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের ১৪ জনের বিরুদ্ধে আদালতে মামলা, তদন্তের নির্দেশ সিআইডিকে আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় নিলেন মেসি: যেভাবে সংবর্ধনা দেবে আর্জেন্টিনা নওগাঁ বিশ্ববিদ্যালয়ে ১৬টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি: আবেদনের শেষ তারিখ ১৫ সেপ্টেম্বর

ভূরুঙ্গামারী ফাযিল মাদ্রাসায় জুলাই শহীদ দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
ভূরুঙ্গামারী ফাযিল মাদ্রাসায় জুলাই শহীদ দিবস পালিত
ভূরুঙ্গামারী ফাযিল মাদ্রাসায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা।

 

 

 

 

 

ভূরুঙ্গামারী ফাযিল মাদ্রাসায় জুলাই শহীদ দিবস পালিত

 

 

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের নির্দেশনার আলোকে যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে কুড়িগ্রামের ঐতিহ্যবাহী ভূরুঙ্গামারী ফাযিল মাদ্রাসায় ১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আত্মত্যাগকারী সকল শহীদের স্মরণে এই বিশেষ অনুষ্ঠানের

পড়ুন>> পাট কাটেতে গিয়ে বজ্রপাতে বাবা-ছেলের করুণ মৃত্যু

 

 

 

মাদ্রাসা শিক্ষক হলরুমে আয়োজিত এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মাওলানা মো: আলতাফ হোসাইন। অনুষ্ঠানে জুলাই বিপ্লবের গুরুত্ব ও শহীদদের বীরত্বগাথা তুলে ধরে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন মাওলানা মো: শফিকুল ইসলাম, মাওলানা মো: আলমগীর হোসেন, মো’ বদিউজ্জামান, । এছাড়া শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আরও বক্তব্য পেশ করেন শিক্ষক প্রতিনিধি প্রভাষক  মাওলানা মো: আসাদুজ্জামান ।

পড়ুন>> সুনামগঞ্জে ভারতীয় কাতান শাড়ির বিশাল চালান জব্দ

 

 

সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মাওলানা মো: আলতাফ হোসাইন বলেন, “আজ ১৬ জুলাই আমাদের জাতীয় ইতিহাসে এক অবিস্মরণীয় দিন—যেদিন আবু সাঈদসহ বীর শহীদদের রক্তের বিনিময়ে এক নতুন স্বাধীন ও স্বৈরাচারমুক্ত বাংলাদেশের সূচনা হয়েছিল। তরুণ প্রজন্মের এই আত্মত্যাগ আমাদের চিরকাল অনুপ্রাণিত করবে।” তিনি শিক্ষার্থীদের শহীদদের আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশ গড়ার আহ্বান জানান।

 

 

আলোচনা সভা শেষে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে শাহাদাতবরণকারী সকল শহীদের রুহের মাগফিরাত, আহতদের দ্রুত সুস্থতা এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে এক বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। দোয়া মাহফিলটি পরিচালনা করেন মাওলানা মো:আলমগীর হোসেন । অনুষ্ঠানে মাদ্রাসার সকল শিক্ষক-শিক্ষিকা, কর্মচারীরা  উপস্থিত ছিলেন।

 

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!