বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের নির্দেশনার আলোকে যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে কুড়িগ্রামের ঐতিহ্যবাহী ভূরুঙ্গামারী ফাযিল মাদ্রাসায় ১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আত্মত্যাগকারী সকল শহীদের স্মরণে এই বিশেষ অনুষ্ঠানের
মাদ্রাসা শিক্ষক হলরুমে আয়োজিত এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মাওলানা মো: আলতাফ হোসাইন। অনুষ্ঠানে জুলাই বিপ্লবের গুরুত্ব ও শহীদদের বীরত্বগাথা তুলে ধরে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন মাওলানা মো: শফিকুল ইসলাম, মাওলানা মো: আলমগীর হোসেন, মো’ বদিউজ্জামান, । এছাড়া শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আরও বক্তব্য পেশ করেন শিক্ষক প্রতিনিধি প্রভাষক মাওলানা মো: আসাদুজ্জামান ।
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মাওলানা মো: আলতাফ হোসাইন বলেন, “আজ ১৬ জুলাই আমাদের জাতীয় ইতিহাসে এক অবিস্মরণীয় দিন—যেদিন আবু সাঈদসহ বীর শহীদদের রক্তের বিনিময়ে এক নতুন স্বাধীন ও স্বৈরাচারমুক্ত বাংলাদেশের সূচনা হয়েছিল। তরুণ প্রজন্মের এই আত্মত্যাগ আমাদের চিরকাল অনুপ্রাণিত করবে।” তিনি শিক্ষার্থীদের শহীদদের আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশ গড়ার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে শাহাদাতবরণকারী সকল শহীদের রুহের মাগফিরাত, আহতদের দ্রুত সুস্থতা এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে এক বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। দোয়া মাহফিলটি পরিচালনা করেন মাওলানা মো:আলমগীর হোসেন । অনুষ্ঠানে মাদ্রাসার সকল শিক্ষক-শিক্ষিকা, কর্মচারীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply