পাট কাটেতে গিয়ে বজ্রপাতে বাবা-ছেলের করুণ মৃত্যু : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
পাট কাটেতে গিয়ে বজ্রপাতে বাবা-ছেলের করুণ মৃত্যু : দৈনিক সৃষ্টি নিউজ
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
শিরোনাম :
মালয়েশিয়ায় ২ লাখ কর্মী নেবে সরকার, ১০ হাজার কর্মী যাবে বিনা খরচে সুন্দরবন খোলার আগের দিন র‌্যাবের বড় সাফল্য: ৫২ জলদস্যুর আত্মসমর্পণ নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার প্রাথমিক বিদ‍্যালয়ের সহকারী শিক্ষকের দৌলতপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সন্ত্রাসীদের আশ্রয় না দেওয়ার প্রত্যাশা পররাষ্ট্র প্রতিমন্ত্রীর, বোয়িং কেনার বিষয়েও স্পষ্ট বক্তব্য মার্কিন রাজনীতিতে ইসরায়েলবিরোধী অবস্থানের প্রভাব: তরুণ প্রজন্মের দৃষ্টিভঙ্গিতে কি বড় পরিবর্তন আসছে? জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের ১৪ জনের বিরুদ্ধে আদালতে মামলা, তদন্তের নির্দেশ সিআইডিকে আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় নিলেন মেসি: যেভাবে সংবর্ধনা দেবে আর্জেন্টিনা নওগাঁ বিশ্ববিদ্যালয়ে ১৬টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি: আবেদনের শেষ তারিখ ১৫ সেপ্টেম্বর কাতারে মাধ্যমিক পরীক্ষায় সফল শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন আমীর শেখ তামিম

পাট কাটেতে গিয়ে বজ্রপাতে বাবা-ছেলের করুণ মৃত্যু

ঠাকুরগাঁও থেকে হুমায়ুন কবীর
  • প্রকাশিত : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
প্রতিকী ছবি

 

 

পাট কাটেতে গিয়ে বজ্রপাতে বাবা-ছেলের করুণ মৃত্যু

 

 

 

​একটি সাজানো-গোছানো সংসার, বুকভরা আশা আর সোনালী স্বপ্নের হাতছানি—সবকিছু মুহূর্তেই ধুলোয় মিশে গেল আকাশের বুকে হানা দেওয়া এক চিলতে আগুনের ঝলকানিতে।

 

 

 

যে জমিতে ঘাম ঝরিয়ে ফলানো হয়েছিল সোনালী আঁশ, সেই ফসলের মাঠই শেষ পর্যন্ত বাবা-ছেলের শেষ ঠিকানায় পরিণত হবে, তা কে জানত!

 

 

গত ​বুধবার ১৫ জুলাই দুপুরের তপ্ত রোদের পর যখন মেঘের আনাগোনা শুরু হয়েছিল, তখনো ঠাকুরগাঁও সদর উপজেলার মোহাব্বতপুর গণেশপাড়া গ্রামের আকাশটা হয়তো এমন এক নির্মম ট্র্যাজেডির সাক্ষী হতে চায়নি। মাঠে তখন পরম যত্নে পাট কাটছিলেন ৫৫ বছর বয়সী বাবা আনোয়ার প্রভু (নারায়ণ) এবং তার ২৩ বছরের তরুণ ছেলে নিমাই। সঙ্গে ছিলেন আরও দুই প্রতিবেশী।

পড়ুন>>ভূরুঙ্গামারীতে জুলাই শহিদ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

 

​     হঠাৎ করেই প্রকৃতি যেন রুদ্রমূর্তি ধারণ করল। ঝুম বৃষ্টির সঙ্গে আকাশ চিরে নেমে এল এক বজ্রাঘাত। আর তাতেই মুহূর্তের মধ্যে স্তব্ধ হয়ে গেল একটি পরিবারের দুটি মূল খুঁটি।​ঘটনাস্থলেই ঝরে যায় ছেলে নিমাইয়ের তাজা প্রাণ। যে সন্তানকে পরম স্নেহে বড় করেছিলেন বাবা, চোখের সামনে তার এমন নিথর দেহ পড়ে থাকতে দেখে বাবার বুকে তখন কীরূপ হাহাকার উঠেছিল, তা ভাবলেও শিউরে উঠতে হয়। তবে সেই শোক সইবার সময়টুকুও পাননি নিয়তি-তাড়িত বাবা আনোয়ার প্রভু। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তিনিও পাড়ি জমান না-ফেরার দেশে। ওপারে হয়তো একা যেতে দেওয়া যাবে না প্রাণপ্রিয় সন্তানকে—তাই তো পরম মায়ায় ছেলের হাতটি ধরে বাবাও বিদায় নিলেন এই ধরণী থেকে।

পড়ুন>>ভূরুঙ্গামারীতে অনলাইন জুয়ার অর্থপাচারকারী ও এজেন্ট গ্রেপ্তার

​      এ ঘটনায় পুরো এলাকা জুড়ে এখন নেমে এসেছে এক গভীর ও স্তব্ধ নীরবতা। স্তব্ধ হয়ে গেছে বাতাস, থমকে গেছে চেনা কোলাহল। প্রতিবেশীদের চোখে অশ্রুর বন্যা, আর স্বজনদের গগনবিদারী আর্তনাদে ভারী হয়ে উঠেছে মোহাব্বতপুর গণেশপাড়া গ্রামের আকাশ-বাতাস। একটি বজ্রপাত কেবল দুটি প্রাণই কেড়ে নেয়নি, চিরতরে নিভিয়ে দিল একটি পরিবারের আশার প্রদীপ।

 

​       বজ্রপাতের এই নির্মম আঘাত আরও একবার আমাদের মনে করিয়ে দিল—প্রকৃতির এই রুদ্র রোষের সামনে আমরা কতটা অসহায়! শোকসন্তপ্ত পরিবারের প্রতি রইল আমাদের গভীর সমবেদনা। ওপারে বাবা-ছেলে ভালো থাকুন পরম শান্তিতে।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!