ঢাকা ০৭:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সালাহউদ্দিন |: তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতেই হবে, বিকল্প নেই ভূরুঙ্গামারীতে ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ ​নাগেশ্বরীতে ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত নাগেশ্বরীতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব হাত ধোঁয়া দিবস ডোমারে উদযাপন কাউনিয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস পালন   কাউনিয়ায় যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও আনন্দ র‍্যালি তারেক রহমান ও বিএনপির বিরুদ্ধে চক্রান্ত চালাচ্ছে ফ্যাসিস্ট ও গুপ্ত বাহিনী নজরুল বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার নির্ধারণী কর্মশালা ও উপাচার্যের দিকনির্দেশনা চট্টগ্রাম বন্দরে ৩৯৩ জনের নিয়োগ, আবেদন শুরু নভেম্বরে

ভারত উদ্দেশ্য প্রণোদিতভাবে বাঁধ খুলে আকস্মিক বন্যা সৃষ্টির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

সৃষ্টি নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০২:২৭:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অগাস্ট ২০২৪ ১৯১ বার পড়া হয়েছে

ভারত উদ্দেশ্য প্রণোদিতভাবে বাঁধ খুলে আকস্মিক বন্যা সৃষ্টির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারত উদ্দেশ্য প্রণোদিতভাবে বাঁধ খুলে আকস্মিক বন্যা সৃষ্টির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

ভারতের সঙ্গে বাংলাদেশের আন্তর্জাতিক নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে বাঁধ খুলে আকস্মিক বন্যা সৃষ্টির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে যশোরবাসী সমন্বয় কমিটি।

শুক্রবার (২৩ আগস্ট) বেলা ১১টায় যশোর প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পানির উৎস না খুঁজে এবং বিভ্রান্তি সৃষ্টির পাঁয়তারা বাদ দেন। বরং এই ক্রান্তিকালে বন্যার্ত মানুষের পাশে দাঁড়ান। তাতে দেশের মানুষ উপকৃত হবে। বন্যার পানির উৎস নিয়ে বিভ্রান্তি সৃষ্টি না করে বানভাসিদের রক্ষায় সবাইকে এগিয়ে আসার অনুরোধ জানাচ্ছি। ভারত আমাদের বন্ধু নয়, তারা সব সময় আমাদের সম্পদ লুণ্ঠনে এ দেশে তাঁবেদার সরকার চায়।

বক্তারা আরও বলেন, আন্তর্জাতিক নদী আইন না মেনে ভারত বাংলাদেশের ৫৪টি অভিন্ন নদীর মধ্যে বিভিন্ন কায়দায় ৩০টির বেশিতে বাঁধ দিয়েছে। আগ্রাসী ভারত শুষ্ক মৌসুমে পানি আটকে রাখে, যার ফলে এ দেশের নদীগুলো মৃতপ্রায়। আবার বর্ষা মৌসুমে বাঁধ খুলে দিয়ে এ দেশের মানুষের প্রাণহানি সম্পদহানির মতো জঘন্য ঘটনা ঘটায়।

ভারত এ দেশকে পঙ্গু করে দিতে চায়, কিন্তু এদেশের মানুষ সারা জীবন লড়াই সংগ্রাম করে বেঁচে আছে। জুজুর ভয় দেখিয়ে লাভ নেই।

আমরা প্রধান উপদেষ্টার প্রতি অনুরোধ করছি, এ বিষয়ে আন্তর্জাতিক আদালতে দ্বারস্থ হয়ে আমাদের ন্যায্য হিস্যা আদায়ে কার্যকরী ভূমিকা পালন করুন। বন্ধুত্ব হবে ন্যায্যতা ও সমতার ভিত্তিতে প্রভুত্বের ভিত্তিতে নয়।

যশোরবাসী সমন্বয় কমিটির আহ্বায়ক ফারুক জাহাঙ্গীর আলী টিপুর সঞ্চালনায় বক্তব্য রাখেন লেখক ও গবেষক বেনজীন খান, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান, দৈনিক গ্রামের কাগজের বার্তা সম্পাদক সরোয়ার হোসেন, সামাজিক সংগঠক সুমন সিফাত, সাংবাদিক ইউনিয়ন যশোরের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক তৌহিদ জামান প্রমুখ।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ভারত উদ্দেশ্য প্রণোদিতভাবে বাঁধ খুলে আকস্মিক বন্যা সৃষ্টির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

আপডেট সময় : ০২:২৭:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অগাস্ট ২০২৪