ভারতের সঙ্গে বাংলাদেশের আন্তর্জাতিক নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে বাঁধ খুলে আকস্মিক বন্যা সৃষ্টির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে যশোরবাসী সমন্বয় কমিটি।
শুক্রবার (২৩ আগস্ট) বেলা ১১টায় যশোর প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বক্তারা আরও বলেন, আন্তর্জাতিক নদী আইন না মেনে ভারত বাংলাদেশের ৫৪টি অভিন্ন নদীর মধ্যে বিভিন্ন কায়দায় ৩০টির বেশিতে বাঁধ দিয়েছে। আগ্রাসী ভারত শুষ্ক মৌসুমে পানি আটকে রাখে, যার ফলে এ দেশের নদীগুলো মৃতপ্রায়। আবার বর্ষা মৌসুমে বাঁধ খুলে দিয়ে এ দেশের মানুষের প্রাণহানি সম্পদহানির মতো জঘন্য ঘটনা ঘটায়।
ভারত এ দেশকে পঙ্গু করে দিতে চায়, কিন্তু এদেশের মানুষ সারা জীবন লড়াই সংগ্রাম করে বেঁচে আছে। জুজুর ভয় দেখিয়ে লাভ নেই।
যশোরবাসী সমন্বয় কমিটির আহ্বায়ক ফারুক জাহাঙ্গীর আলী টিপুর সঞ্চালনায় বক্তব্য রাখেন লেখক ও গবেষক বেনজীন খান, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান, দৈনিক গ্রামের কাগজের বার্তা সম্পাদক সরোয়ার হোসেন, সামাজিক সংগঠক সুমন সিফাত, সাংবাদিক ইউনিয়ন যশোরের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক তৌহিদ জামান প্রমুখ।
Leave a Reply