ঢাকা ০২:৩১ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বৈশ্বিক শ্রমবাজারে দক্ষ কর্মী পাঠাতে সরকারের মহাপরিকল্পনা নাঈমের ঘূর্ণিতে ২৪৫ রানে অলআউট ওয়েস্ট ইন্ডিজ প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানের যান্ত্রিক ত্রুটির কারণ অনুসন্ধানে কমিটি গঠন মিরসরাইয়ে মৃতদের টাকা আত্মসাৎ, সাবেক চেয়ারম্যানসহ ২১ জনের বিরুদ্ধে মামলা হাদিস: ঘুমানোর আগে সুরা মুলক তিলাওয়াতের ফজিলত, কী বাবার পথেই হাঁটছেন তেজনারায়ন চন্দরপল, বাংলাদেশকে ভোগালেন ধৈর্যশীল ব্যাটিংয়ে ই-জোন এইচ আর এম-এ ১১৬৯ পদে চুক্তিভিত্তিক নিয়োগ রেকর্ড রানের ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে জয়ের পথে ইংল্যান্ড তাহসিফের মৃত্যুর ঘটনায় বন্ধু দ্বীপকে হেফাজতে নিয়েছে পিবিআই যান্ত্রিক ত্রুটি কাটিয়ে ঢাকার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

বেসরকারি শিক্ষক-কর্মচারীদের বেতনের বিষয়ে ইএফটিতে নতুন নির্দেশনা

সৃষ্টি শিক্ষা ডেস্ক
  • আপডেট সময় : ০৪:৫৩:৩১ অপরাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫ ১৫৭ বার পড়া হয়েছে

মাধ্যমিক ও উচ্চ মাধ‍‍্যমিক শিক্ষা ভবন

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বেসরকারি শিক্ষক-কর্মচারীদের বেতনের বিষয়ে ইএফটিতে নতুন নির্দেশনা

দেশের স্কুল কলেজের শিক্ষক-কর্মচারীদের ইএফটিতে বেতন নিশ্চিত করার জন্য তথ্য সংশোধন করতে সময় বাড়ানো হয়েছে। অপরদিকে, স্কুল-কলেজের নতুন এমপিও অনুমোদন পাওয়া শিক্ষক-কর্মচারীদের আগামী ৮ মার্চের মধ্যে প্রতিষ্ঠানের প্রধানের মাধ্যমে এমপিও ইএফটি মডিউলে অনলাইনে প্রয়োজনীয় তথ্য পাঠাতে নির্দেশনা দেওয়া হয়েছে।

বুধবার (৫ মার্চ) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর এ সংক্রান্ত আলাদা আদেশ জারি করে।

তথ্য সংশোধনের আদেশে জানানো হয়— স্কুলের ক্ষেত্রে প্রতিষ্ঠান-প্রধান আগামী ২০ মার্চের মধ্যে আবেদন করবেন। উপজেলা থেকে আবেদন পাঠাবেন ৩০ মার্চের মধ্যে, জেলা থেকে আবেদন পাঠাবেন ১০ এপ্রিলের মধ্যে। আর আঞ্চলিক উপপরিচালক আবেদন পাঠাবেন ২০ এপ্রিলের মধ্যে এবং ২৭ এপ্রিল মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর অনুমোদন দেবে।

পড়ুন>> আজ আন্তর্জাতিক নারী দিবস

কলেজের ক্ষেত্রে প্রতিষ্ঠানের প্রধান আবেদন করবেন সর্বশেষ ২০ মার্চের মধ্যে, আঞ্চলিক উপপরিচালক আবেদন পাঠাবেন একই দিন ২০ মার্চ। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর আবেদন অনুমোদন দেবেন ২৭ মার্চ।

অপর আদেশে স্কুল-কলেজের নতুন এমপিও অনুমোদন পাওয়া শিক্ষক-কর্মচারীদের আগামী ৮ মার্চের মধ্যে প্রতিষ্ঠান-প্রধানের মাধ্যমে এমপিও ইএফটি মডিউলে অনলাইনে প্রয়োজনীয় তথ্য পাঠাতে নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর।

অফিস আদেশে বলা হয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের অধীন শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত যেসব শিক্ষক-কর্মচারীর নতুন এমপিও আবেদন অনুমোদন হয়েছে এবং জানুয়ারি (২০২৫) মাসের এমপিও’র জন্য প্রক্রিয়া করে ইনডেক্স দেওয়া হয়েছে— তাদের আগামী ৮ মার্চের মধ্যে প্রতিষ্ঠান-প্রধানের মাধ্যমে এমপিও ইএফটি মডিউলে ইএফটিতে এমপিও’র অর্থ পাঠানোর জন্য অনলাইনে প্রয়োজনীয় তথ্য পাঠাতে অনুরোধ করা হলো।

এছাড়া যেসব শিক্ষক-কর্মচারী জানুয়ারি মাসে ট্রান্সফার অপশনের মাধ্যমে নতুনভাবে এমপিওভুক্ত/রি-এমপিও হয়েছেন, অর্থাৎ গত ডিসেম্বরে এমপিও-তে নাম ছিল না, কিন্তু জানুয়ারিতে এমপিওভুক্ত/রি-এমপিও হয়েছেন—তাদেরও এমপিও ইএফটি মডিউলে অনলাইনে প্রয়োজনীয় তথ্য পাঠাতে হবে।

পড়ুন>>চরাঞ্চল জুড়ে ভুট্টা আর ভুট্টা: নতুন স্বপ্নে বিভোর নাগেশ্বরীর চরাঞ্চলের চাষিরা

অফিস আদেশে আরও বলা হয়, অনেক শিক্ষক-কর্মচারীর ইএফটির তথ্য প্রদানকালে ভুল এন্ট্রি করার কারণে আইবাস প্লাস থেকে ভ্যালিডেশন সঠিক না হওয়ায় অর্থ পাঠানো যায়নি। তাদের ইএফটি তথ্য এন্ট্রি প্যানেলে এডিট অপশন চালু করা হয়েছে। তাদেরও নির্ধারিত এই সময়ের মধ্যে পুনরায় সঠিক তথ্য দেওয়ার জন্য জন্য অনুরোধ করা হলো।

এমপিও ইএফটি মডিউলে তথ্য পাঠানোর পর ডাউনলোড করা হার্ড কপি এবং নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ডকুমেন্ট কলেজের ক্ষেত্রে আঞ্চলিক পরিচালক এবং স্কুলের ক্ষেত্রে উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার দফতরে জমা দেওয়ার জন্য অনুরোধ করা হলো।

প্রতিষ্ঠানের প্রধান অনলাইনে পাঠানো তথ্য এবং দাখিল করা হার্ড কপি ডকুমেন্ট যাচাই করে উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (স্কুলের ক্ষেত্রে) এবং আঞ্চলিক পরিচালক (কলেজের ক্ষেত্রে) পরবর্তী কার্যক্রমের জন্য আগামী ১০ মার্চের মধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরে পাঠাবেন।

প্রতিষ্ঠান প্রধান কর্তৃক দাখিল করা হার্ড কপি ডকুমেন্ট উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (স্কুলের ক্ষেত্রে) এবং আঞ্চলিক পরিচালক (কলেজের ক্ষেত্রে) নিজ নিজ দফতরে সংরক্ষণ করবেন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বেসরকারি শিক্ষক-কর্মচারীদের বেতনের বিষয়ে ইএফটিতে নতুন নির্দেশনা

আপডেট সময় : ০৪:৫৩:৩১ অপরাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫