বিরলে ১৫ই আগষ্ট বঙ্গবন্ধুর ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
বিরলে ১৫ই আগষ্ট বঙ্গবন্ধুর ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত : দৈনিক সৃষ্টি নিউজ
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
শিরোনাম :
বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো ৪৯ পুলিশ পরিদর্শককে ডালাস-ফোর্ট ওর্থ বিমানবন্দরে মুসলিম যাত্রীদের জন্য বিশেষ অজু স্টেশন তারেক রহমানের ভারত সফর নিশ্চিত করতে বিশেষ কূটনৈতিক বার্তা দিল্লির জর্ডানে ভিক্ষা করার সময় গ্রেপ্তার নারী, ব্যাগে মিলল ৫ লাখ টাকার বেশি বিদেশি মুদ্রা প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের মালামাল চুরির অভিযোগে সাবেক কর্মকর্তা আটক একাই ধরে রেখেছেন পূর্বপুরুষের শিল্প: কলসকাঠির শেষ মনসাঘট কারিগর সমীর পাল শ্রীলঙ্কায় ক্রিকেটারদের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন কোচ সুমিত ফার্নান্দো উত্তরাখণ্ডে টানেলে পানি ও কাদামাটির ঢল: ৭ শ্রমিকের মৃত্যু, নিখোঁজ ৩ মালয়েশিয়ায় জাল নথি তৈরির সিন্ডিকেট: ৫ বাংলাদেশি আটক ডোনাল্ড ট্রাম্পের শারীরিক সক্ষমতা নিয়ে প্রশ্ন: স্বাধীন চিকিৎসা প্যানেল গঠনের দাবি

বিরলে ১৫ই আগষ্ট বঙ্গবন্ধুর ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত

বিরল (দিনাজপুর) থেকে সাদেকুল ইসলাম সুবেল
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩
বিরলে ১৫ই আগষ্ট বঙ্গবন্ধুর ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত

বিরলে ১৫ই আগষ্ট বঙ্গবন্ধুর ৪৮,তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

 

১৫ই আগষ্ট হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮,তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে দিনাজপুরের বিরল উপজেলা আওয়ামী লীগ কর্তৃক বিশাল শোক র‌্যালী, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

১৫ই আগষ্ট সোমবার সকালে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে উপজেলা দলীয় কার্যালয়ে হতে বিশাল শোক র‌্যালী বের হয়ে বিরল পৌর শহরের প্রধান সড়ক পদক্ষিন করে। শোক র‌্যালীতে আ:লীগ, যুবলীগ,

স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ, সহ সকল সহযোগী সংগঠনের নেতাকর্মী বৃন্দ ও সাধারণ মানুষ অংশ গ্রহণ করেন। র‌্যালী এসে বিরল কেন্দ্রীয় শহীদ মিনারে বঙ্গবন্ধুকে প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন পরে একে সকল সহযোগী সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে আলোচনা সভায় অংশ নেন।

আলোচনা সভার শুরুতে ১৫,ই আগষ্ট কালরাত্রিতে বঙ্গবন্ধু সহ তার পরিবারের সকল শহিদের স্বরণে ১মিনিট নিরবতা পালন শেষে বঙ্গবন্ধু সহ সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। উপজেলা মডেল মসজিদের মুয়াজ্জিন সোহেল আহমেদ এর পরিচালনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া শেষে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব সবুজার সিদ্দিক সাগর, আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক জননেতা বাবু রমাকান্ত রায়।

আলোচনা সভা শেষে উপজেলা আওয়ামী লীগের পক্ষ হতে সকলের মাঝে তোবারক বিতরণ করা হয়।

এছাড়াও ১৫আগষ্ট বিরল উপজেলার সকল মসজিদে বঙ্গবন্ধু সহ তার পরিবারের সকল শহীদের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে ও হাফেজি মাদরাসায় কুরআন তিলাওয়াত করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!