বিরলে ১৫ই আগষ্ট বঙ্গবন্ধুর ৪৮,তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
১৫ই আগষ্ট হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮,তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে দিনাজপুরের বিরল উপজেলা আওয়ামী লীগ কর্তৃক বিশাল শোক র্যালী, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
১৫ই আগষ্ট সোমবার সকালে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে উপজেলা দলীয় কার্যালয়ে হতে বিশাল শোক র্যালী বের হয়ে বিরল পৌর শহরের প্রধান সড়ক পদক্ষিন করে। শোক র্যালীতে আ:লীগ, যুবলীগ,
স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ, সহ সকল সহযোগী সংগঠনের নেতাকর্মী বৃন্দ ও সাধারণ মানুষ অংশ গ্রহণ করেন। র্যালী এসে বিরল কেন্দ্রীয় শহীদ মিনারে বঙ্গবন্ধুকে প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন পরে একে সকল সহযোগী সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে আলোচনা সভায় অংশ নেন।
আলোচনা সভার শুরুতে ১৫,ই আগষ্ট কালরাত্রিতে বঙ্গবন্ধু সহ তার পরিবারের সকল শহিদের স্বরণে ১মিনিট নিরবতা পালন শেষে বঙ্গবন্ধু সহ সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। উপজেলা মডেল মসজিদের মুয়াজ্জিন সোহেল আহমেদ এর পরিচালনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা শেষে উপজেলা আওয়ামী লীগের পক্ষ হতে সকলের মাঝে তোবারক বিতরণ করা হয়।
এছাড়াও ১৫আগষ্ট বিরল উপজেলার সকল মসজিদে বঙ্গবন্ধু সহ তার পরিবারের সকল শহীদের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে ও হাফেজি মাদরাসায় কুরআন তিলাওয়াত করা হয়।
Leave a Reply