বিএনপি অবরোধ নৈরাজ্যের বিরুদ্ধে সরিষাবাড়ীতে বিক্ষোভ মিছিলঅনুষ্ঠিত হয়েছে।
জামালপুরের সরিষাবাড়ীতে বিএনপি জামাতের হরতাল নৈরাজ্য ঠেকাতে মোটর সাইকেল শোড়াউন অনুষ্ঠিত হয়েছে।
এ সময় এডভোকেট মতিয়র রহমান তালুকদার স্মৃতি সংসদের সভাপতি আজমত আলী মাস্টার,
পৌর কাউন্সিলর সাখাওয়াত আলম মুকুল, উপজেলা যুবলীগের সভাপতি একেএম আশরাফুল ইসলাম, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম রনি,পৌর যুবলীগের সাধারণ সম্পাদক সুমন চাকলাদার,পৌর কাউন্সিলর মোহাম্মদ আলী প্রমুখ।
এ সময় দলীয় অঙ্গ ও সহযোগী নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পৌর কাউন্সিলর সাখাওয়াত আলম মুকুল বলেন, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী আলহাজ্ব ডা: মুরাদ হাসান এমপির নির্দেশে বিএনপির জামাতের হরতাল নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে আমাদের এ মোটর সাইকেল শোড়াউন।
শুধু শোড়াউন নয় সরিষাবাড়ীর নিরাপত্তায় আমাদের নেতাকর্মীরা দিনব্যাপী অবস্থান নিয়ে সক্রিয় আছে। বিএনপি জামায়াত কোন নাশকতা ঘটানোর চেষ্টা করলে আমরা প্রতিরোধ করবো।এ সময় সরিষাবাড়ী উপজেলায় সকল যানবাহন চলাচল স্বাভাবিক ছিল এবং কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
Leave a Reply