বাঙ্গালী -প্রদীপ আচার্য্য : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
বাঙ্গালী -প্রদীপ আচার্য্য : দৈনিক সৃষ্টি নিউজ
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামের দায়িত্বে প্রতিমন্ত্রী মীর শাহে আলম, নতুন প্রত্যাশায় জেলাবাসী মক্কায় বিশেষ প্রার্থনা ও তরুণদের প্রতি রাখি সাওয়ান্তের আবেগঘন বার্তা ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন থেকে বিরোধী দলের ওয়াকআউট শেখ হাসিনাকে ফেরাতে ভারতের কাছে প্রস্তাব ও ইন্টারপোলে রেড নোটিশের আবেদন বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগ আমলে না নিলে কঠোর ব্যবস্থা নেবে ইউজিসি চট্টগ্রামে রবির এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ: নতুন অংশীদার ও অ্যাওয়ার্ড প্রদান বিদ্যুৎ বিভাগের কোম্পানিগুলোর চাকরিবিধি সংশোধনে ১০ সদস্যের কমিটি গঠন তুরস্ক-কাতার দ্বিপক্ষীয় বাণিজ্য ৫ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য এসএ টিভিতে আসছে জনপ্রিয় দুই ইসলামিক ধারাবাহিক ‘মুহাম্মদ (সা.)’ ও ‘ইউসুফ-জুলেখা গবেষণায় অনন্য অবদানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬২ শিক্ষক পেলেন বিশেষ সম্মাননা

বাঙ্গালী -প্রদীপ আচার্য্য

প্রদীপ আচার্য্য
  • প্রকাশিত : বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫
বাঙ্গালী -প্রদীপ আচার্য্য

বাঙ্গালী -প্রদীপ আচার্য্য

ঝোলে ঝালে অম্বলে
লেপ কাঁথা কম্বলে,
বোনাসের সম্বলে              বাঙালী

সরকারি চাকুরে
বাবা জ্যাঠা কাকু-রে
আর রবি ঠাকুরের             বাঙালী

সিল্ক আর কটনে
মুরগি ও মটনে
অঘটনে ঘটনে                 বাঙালী

বোশেখের পচা ঘামে
কাসুন্দি কাঁচা আমে
নুন মাখা কালোজামে          বাঙালী

টিভি চাই বেডরুমে
এক্সপার্ট ভাত-ঘুমে
গলা ছাড়ে বাথরুমে                    বাঙালী

খাসা অনুসরণে
পাকা অনুকরণে
পোশাকের ধরণে                বাঙালী

মুখপোড়া মিনসে
নেই আর দিন সে
ধুতি ছেড়ে জীনসে                বাঙালী

হাই হিল চটিতে
দাঁ আর বটিতে
বাঙাল আর ঘটিতে                   বাঙালী

মিঠে কড়া বুলিতে
পিঠে আর পুলিতে
ঠাকুমার ঝুলিতে                        বাঙালী

ফেবারিট সানডে
ক্রিকেটে ওয়ানডে
গোল খেয়ে কাঁদে ঐ                  বাঙালী

সন্ত্রাস ভীতিতে
চোখা রাজনীতিতে
আর সম্প্রীতিতে                        বাঙালী

দাঁড়ি কমা হসন্তে
বেহাগ আর বসন্তে
মান্না ও হেমন্তে                          বাঙালী

আমি তুমি আর কে
অন্ধকারে কার কে
ময়দানে পার্কে                           বাঙালী

ভয় খুনোখুনিতে
পিকে আর চুনীতে
হুজুগে ও নাচুনীতে                                বাঙালী

ওল্ড এজ হোমে হায়!
বাবা মাকে কে পাঠায়
ভিটে বেচে ফ্ল্যাটে যায়                  বাঙালী

রাগে মুখ ভার করে
দুয়ে দুয়ে চার করে
মাসান্তে ধার করে                        বাঙালী

গিন্নির ঘ্যান্ ঘ্যান্
শুধু খরচের প্ল্যান
সত্যজিতের ফ্যান                     বাঙালী

মরে না হতোদ্যমে
ভাঁটা নেই উদ্যমে
সুচিত্রা উত্তমে                         বাঙালী

পালা লোমহর্ষক
চিত্ত আকর্ষক
যাত্রার দর্শক                          বাঙালী

কৌতুক ও নকশায়
ঠাট্টা ও তামাশায়
অম্ল ও আমাশায়                    বাঙালী

হাসি হাততালিতে
সু-রসের ডালিতে
মুজতবা আলী-তে                            বাঙালী

কবিতার বারোমাসে
সুনীল শক্তি আসে
জীবনানন্দ দাসে                      বাঙালী

নবাবের শিষ্য
ট্যাঁক ফাকা নিঃস্ব
মুখে মারে বিশ্ব                        বাঙালী

ভাবখানা সব জানে
থাকা চাই সব খানে
তবু তো নোবেল আনে                বাঙালী ।।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!