ঢাকা ১০:৪৬ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমান কর্মকর্তা তাহসিফ হত্যায় দিশার চার দিনের রিমান্ড মঞ্জুর সাজেকে ইউপিডিএফ ও জেএসএসের মধ্যে দেড় ঘণ্টা গোলাগুলি ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে জামানত হারালেন চরমোনাইয়ের প্রার্থীসহ তিনজন প্রতিবন্ধকতা জয় করে পা দিয়ে লিখে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ: অদম্য ইচ্ছাশক্তিতে স্বপ্ন ছোঁয়া কলি রানীর গল্প আলোর পথে তিন জেলার ৬৫ জন চরমপন্থীর আত্মসমর্পণ ৫২ বছর বয়সে এইচএসসি পাস, শেফালীর সাফল্যে গর্বিত পরিবার পিংক অক্টোবর শেষ, ক্যানসার চিকিৎসায় বিশেষ কর্মসূচিতে সিএসসিআর বেসরকারি উন্নয়ন সংস্থা পিসিডিতে ২২০ জনের বড় নিয়োগ দোহায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পরোক্ষ কূটনৈতিক আলোচনার প্রস্তুতি শ্রমিক অসন্তোষ: সাভার-আশুলিয়ার ১৭৭ কারখানায় ছুটি

বাগমারায় অগ্নিদগ্ধে নিহত-১ মুমূর্ষু-২

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:০৮:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জুন ২০২৩ ২৭৯ বার পড়া হয়েছে

বাগমারায় অগ্নিদগ্ধে নিহত-১ মুমূর্ষু-২

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীর বাগমারায় আগ্নি দগ্ধে একজন নিহত ও দুইজন অগ্নিদগ্ধে মুমূর্ষু অবস্থায়  হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার রাত আনুমানিক পৌনে তিনটার
উপজেলার গণিপুর ইউনিয়নের মাদারীগঞ্জ (হাসনিপুর) বাজার এলাকা কে এম এজাজুল বাশার স্বপন এর বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এতে তার স্ত্রী ফরিদা ইয়াসমিন (৪৮) নিহত হন এবং তার দুই ছেলে কে এম রাশেদুল বাশার (২৫) ও কে এম রাফিউল বাশার (২০) গুরুতর দগ্ধ হয়েছেন।

কে এম এজাজুল বাশার স্বপন দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন টেকনোলজিষ্ট। অগ্নিকাণ্ডে ওই বাড়ির এবং ব্যবসা প্রতিষ্ঠানের প্রায় কোটি টাকার মালামাল পুড়ে যায়।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার মাদারীগঞ্জ বাজারস্থ পুরাতন আশা সিনেমা হলের মালিক এবং পার্শ্ববর্তী দূর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টেকনোলজিষ্ট কে এম এজাজুল বাশার স্বপন এর বাড়িতে বৃহস্পতিবার রাত আনুমানিক পৌনে তিনটার দিকে আগুন লাগে। ঘন্টা খানেক পর খবর পেয়ে বাগমারার শিকদারীস্থ ফায়ার সার্ভিস এবং মোহনপুর উপজেলার ফায়ার সার্ভিসের দুটি করে চারটি ইউনিট এসে আগুন নেভানোর চেষ্টা করে। প্রায় দুই ঘন্টা চেষ্টার ফলে আগুন নিয়ন্ত্রনে আসে।

এক পর্যায়ে ওই বাড়ির তৃতীয় তলা থেকে কে এম এজাজুল বাশার স্বপন এর স্ত্রী ফরিদা ইয়াসমিন এর মৃতদেহ উদ্ধার করে।

এসময় তার দুই ছেলে কে এম রাশেদুল বাশার কে তার শরীরের পঞ্চাশ ভাগ ও কে এম রাফিউল বাশার এর শরীরের আশি ভাগ দগ্ধ অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়।

দূর্ঘটনার সময় বাড়ির মালিক কেএম এজাজুল হক স্বপন বাড়িতে ছিলেন না। নিহত ফরিদা ইয়াসমিন পার্শ্ববর্তী দূর্গাপুর উপজেলার নওপাড়া ইউনিয়নের শিবপুর উচ্চ বালিকা বিদ্যালের সহকারী শিক্ষক। ওই শিক্ষকের অকাল মৃত্যুতে এবং তার কোমলমতি দুই সন্তান গুরুতর দগ্ধ হওয়ায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বাগমারার শিকদারীস্থ ফায়ার সার্ভিস স্টেশন এর ইনচার্জ মেহেদী হাসান বলেন, অগ্নিকান্ডের সূত্রপাত হিসেবে প্রাথমিক ভাবে খড়ির চুলার আগুন থেকেই ছড়িয়েছে বলে ধারনা করা হচ্ছে।

বাগমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাগমারায় অগ্নিদগ্ধে নিহত-১ মুমূর্ষু-২

আপডেট সময় : ০৯:০৮:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জুন ২০২৩