ঢাকা ০৬:১৫ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশ সমরাস্ত্র কারখানায় ১৪২ পদে নিয়োগ, আবেদনের নিয়ম মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি পরিদর্শনে মার্কিন সিনেটর ক্রিস মারফি হাকিমপুরে ২২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই বসতভিটা হারিয়ে খোলা আকাশের নিচে বিধবা সুফিয়া গণমাধ্যম নিয়ন্ত্রণে সরকারের কোনো ইচ্ছা নেই: তথ্যমন্ত্রী রাবিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় নিন্দা জানাল জামায়াত মালয়েশিয়ায় পাহাড়ধসে নিখোঁজ বাংলাদেশির সন্ধান মিলল আজ শুরু নোবেল মৌসুম: চিকিৎসাবিজ্ঞানে আলোচনার শীর্ষে যেসব গবেষণা যুক্তরাজ্যের ঘাঁটি থেকে বি-১ বোমারু বিমান সরাল যুক্তরাষ্ট্র পল্টন ও প্রেস ক্লাবের সামনে অটোরিকশা চালকদের অবরোধ

বাংলাদেশ শুটিং ফেডারেশনের অ্যাডহক কমিটির কার্যক্রমে আইনি বাধা কাটল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৩২:৪৯ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬ ৩৪ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ শুটিং ফেডারেশনের প্রশাসনিক কার্যক্রম এবং আসন্ন নির্বাচন পরিচালনায় আর কোনো আইনি বাধা রইল না। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার আদালত সংশ্লিষ্ট নতুন অ্যাডহক কমিটির ওপর হাইকোর্টের দেওয়া পূর্বের স্থগিতাদেশটি স্থগিত করেছেন। রবিবার সুপ্রিম কোর্টের অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে ফেডারেশনে নির্বাচনের উদ্দেশ্যে সরকার একটি অ্যাডহক কমিটি গঠন করে সময়সীমা বেঁধে দিয়েছিল। তবে নির্ধারিত সময়ে নির্বাচন সম্পন্ন করতে না পারায় জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) পূর্বের কমিটি বাতিল করে গত ১৮ জুলাই ২০২৬ তারিখে নতুন করে ২৯ সদস্যের অ্যাডহক কমিটি গঠন করে। এই কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মাইনুর রহমান এবং সাধারণ সম্পাদক হয়েছেন ল্যাবএইড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও রাজধানী রাইফেল ক্লাবের সদস্য সাকিব শামীম।

অ্যাটর্নি জেনারেল জানান, ২০২৫ সালে গঠিত অ্যাডহক কমিটির পক্ষ থেকে নতুন এই কমিটির বৈধতাকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে রিট পিটিশন দায়ের করা হয়েছিল। সেই রিটের শুনানিতে গত ১৫ সেপ্টেম্বর ২০২৬ তারিখে হাইকোর্টের একটি বেঞ্চ নতুন কমিটির কার্যক্রমের ওপর স্থগিতাদেশ প্রদান করেন। এই আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ, যুব ও ক্রীড়া পরিষদ এবং বাংলাদেশ শুটিং ফেডারেশন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালতে ‘সিভিল পিটিশন ফর লিভ টু আপিল’ (নম্বর: ৩৬৮৮/২০২৬) দাখিল করে।

উভয় পক্ষের শুনানি শেষে চেম্বার আদালত হাইকোর্টের স্থগিতাদেশটি বাতিল করেন। এই রায়ের ফলে গত ১৮ জুলাই ঘোষিত কমিটিটি বর্তমানে পূর্ণাঙ্গভাবে কার্যকর রয়েছে এবং তারা প্রশাসনিক কার্যক্রম অব্যাহত রাখতে পারবে। একই সঙ্গে, নবগঠিত এই কমিটিকে আগামী তিন মাসের মধ্যে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি নতুন কার্যকরী কমিটি গঠনের দায়িত্ব প্রদান করা হয়েছে বলে জানান অ্যাটর্নি জেনারেল। একই সাথে জানানো হয়েছে, নবগঠিত এই অ্যাডহক কমিটিকে আগামী ৩ মাসের মধ্যে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নতুন কার্যকরী কমিটি গঠনের দায়িত্ব অর্পণ করা হয়েছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাংলাদেশ শুটিং ফেডারেশনের অ্যাডহক কমিটির কার্যক্রমে আইনি বাধা কাটল

আপডেট সময় : ০৪:৩২:৪৯ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬