ফেনীতে দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার ও এক আসামী গ্রেফতার : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ফেনীতে দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার ও এক আসামী গ্রেফতার : দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুরে শিশু মৃত্যুর ঘটনা মামলায় একজনের মৃত্যুদণ্ড নিখোঁজ পাইলটদের বিষয়ে কাতারে অনুসন্ধান দল পাঠাতে চায় ইরান সরকারের ১৮০ দিনের কার্যক্রম নিয়ে প্রকাশিত হলো বিশেষ ই-বুক পরিবেশের ভারসাম্য রক্ষায় ১ হাজার গাছের চারা বিতরণ বঙ্গোপসাগরে নিম্নচাপ: সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, নদীবন্দরে ১ নম্বর দেশে নারী ও কন্যাশিশুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ: সাত মাসে বড় পরিসরে সহিংসতার তথ্য প্রকাশ পিরোজপুরের নেছারাবাদে ছাগল মারার অভিযোগে থানায় মামলা, এলাকাবাসীর ক্ষোভ ভূমধ্যসাগরে নৌকাডুবি: নিখোঁজ সুনামগঞ্জের পাঁচ যুবক, বেঁচে যাওয়া যাত্রীর বর্ণনায় সংকট অস্ট্রেলিয়াকে হারানোর রহস্য ফাঁস করলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ভারতীয় এক্স অ্যাকাউন্ট থেকে ছড়ানো ভুয়া খবরে প্রভাবিত ইরান-যুক্তরাষ্ট্র পারমাণবিক আলোচনা

ফেনীতে দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার ও এক আসামী গ্রেফতার

ফেনী থেকে হাসনাত তুহিন
  • প্রকাশিত : রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩
ফেনীতে দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার ও এক আসামী গ্রেফতার

ফেনীতে দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার ও এক আসামী গ্রেফতার করা হয়েছে।

রবিবার ৩ সেপ্টেম্বর ফেনী মডেল থানার অভিযানে ০৪/১২/২২ইং তারিখের ১৩ নং মামলার এজাহার ভুক্ত ০৩ নং পলাতক আসামি জামাল হোসেন ওরফে সবুজ(৩৫) কে বিভিন্ন তথ্য প্রযুক্তি ও ম্যানুয়াল সোর্সিং এর মাধ্যমে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানাধীন গুনবতী এলাকা থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়া আসামি হলেন, নোয়াখালী বেগমগঞ্জ এর পূর্ব হাজিপুর গ্রামের মৃত নুরুজ্জামান চৌধুরী ছেলে জামাল হোসেন ওরফে সবুজ।

থানা ও পুলিশ সূত্রে জানান, গ্রেফতার হওয়া আসামিকে জিজ্ঞাসাবাদে ফেনী পৌরসভাস্থ ০৮নং ওয়ার্ড উত্তর শিবপুর বীর মুক্তিযোদ্ধা মহিন উদ্দিন এর কলোনীতে দীর্ঘদিন যাবত ভাড়াটিয়া হিসাবে বসবাস করিয়া বিভিন্ন চুরি, ডাকাতির সহিত জড়িত ছিল।

তার বিরুদ্ধে ফেনী মডেল থানায় মামলার পর  আত্মগোপন করেন। পলাতক আসামী  উত্তর শিবপুর সাকিনস্থ বীর মুক্তিযোদ্ধা মহিন উদ্দিন এর কলোনীর সামনে প্রবেশ রাস্তার পাশে ঝোঁপের ভিতর ০১টি দেশীয় তৈরী আগ্নেয়াস্ত্র লুকিয়ে  রাখে। পরবর্তীতে আসামীর স্বীকারোক্তি মোতাবেক অভিযান পরিচালনা করে নীল রংয়ের পলিথিনের মধ্যে ০১টি পুরাতন লোহার তৈরী কাঠের বাটযুক্ত দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।

ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ গ্রেপ্তার বিষয় নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার হওয়া আসামির বিরুদ্ধে মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তাঃ এসআই/কোমল কুমার সাহা।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!