ফেনী জেলা তথ্য অফিসে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৩:৩১:২৭ অপরাহ্ন, সোমবার, ২৮ অগাস্ট ২০২৩ ২৭২ বার পড়া হয়েছে
ফেনী জেলা তথ্য অফিসে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী উপলক্ষে ফেনী জেলা তথ্য অফিস এ আলোচনা সভা ও দোয়ার আয়োজন করে।
স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২৩ যথাযোগ্য মর্যাদায় পালন উদ্দেশ্যে জেলা তথ্য অফিস ফেনীর উদ্যোগে ২৮আগস্ট সোমবার আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা তথ্য অফিসার এস.এম.আল-আমিন। বিশেষ অথিতির বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আবু তাহের।
এসময় উপস্থিত ছিলেন, মাসিক আঁচল এর সম্পাদক, সাহিদা সাম্য লীনা, দৈনিক নবচেতনার জেলা প্রতিনিধি সাহেদ চৌধুরী, সাপ্তাহিক ফেনীর শক্তির বার্তা সম্পাদক ওমর ফারুক ভূঞা, দৈনিক জবাবদিহির জেলা প্রতিনিধি হাসনাত তুহিন, দৈনিক ঢাকার ঢাক এর প্রতিনিধি মুজাহিদুল ইসলাম জাবের।
এছাড়াও দৈনিক নওরোজ এর প্রতিনিধি এমডি মোশারফ, খোলা কাগজ এর প্রতিনিধি সাদ্দাম হোসেন, চ্যানেল এস এর প্রতিনিধি মোঃআহছান উল্যাহ, দৈনিক বাংলাদেশ সমাচার প্রতিনিধি কাজী সালাহউদ্দিন নোমান, দৈনিক মুক্ত খবর প্রতিনিধি মাসুম বিল্লাহ ভূইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
এসময় প্রধান অতিথি বলেন, অতিথির বলেন, বাংলাদেশ ইতিহাস রচনায় জাতির পিতার অবদান,দেশ পুনর্গঠনে তাঁর ভূমিকা এবং মুক্তিযোদ্ধাদের ভূমিকা তুলে ধরেন।
আলোচনা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তাঁর পরিবারের সকল শহীদ সদস্যের আত্বার মাগফিরাত কামনা করে দোয়া ও মুনাজাত করা হয়।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























